ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৫/০৪/২০২৫ ৭:৪৮ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ড ক্যাংগারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন ক্যাংগারবিল গ্রামের মোহাম্মদ হোসেনে মেয়ে মোক্তা মনি (৯)। সে ক্যাংগারবিল নুরানি মাদ্রাসার ২য় শ্রেণির শিক্ষার্থী। অপরজন মোহাম্মদ হোসেনের ছোট ভাই মোঃ ইউনুসের মেয়ে জেসি আক্তার (১৩)। সে ইদগড় বদর মোকাম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।

নিহতের পিতা মোহাম্মদ হোসেন ও মোঃ ইউনুচ জানান, এলাকার অন্যান্য ছেলে মেয়েদের সাথে আমাদের মেয়েও বাঁধের পানিতে গোসল করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছে। খালের পানি গভীর হওয়ায় তারা তলিয়ে যায়।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ক্যাংগারবিল বাড়ির পাশে বটতইল্লাঝিরি সেচ বাঁধে গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

এ সময় অন্যান্য ছেলে মেয়েদের মাধ্যমে খবর পেয়ে স্বজনেরা ওই দুজনকে উদ্ধার করে ঈদগড় মেডিকেল সেন্টার ও পরে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন ২নং ওয়ার্ড ইউপি সদস্য সাহাব উদ্দিন।

এদিকে এ ঘটনায় খবর পেয়ে কাগজিখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বোরহান উদ্দিন ঘটনাস্থলে গিয়ে মৃতদের সুরতহাল প্রস্তুত করে। এ ঘটনায় পরিবারগুলোর পক্ষ থেকে কারো প্রতি কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে কয়েকজন ছেলেমেয়ে সেচ বাঁধের পানিতে গোসল করতে নামলে একপর্যায়ে মোক্তা মনি ও জেসি মনি পানির গভীরতায় পড়ে ডুবে যায়। এ সময় অন্যান্য শিশুদের কাছে খবর পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। দুই শিক্ষার্থীর মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতম।

পাঠকের মতামত

১২ কারাগারে জায়গা নেই, ধারণক্ষমতার আড়াই গুণ বন্দিকক্সবাজার কারাগারে ঠাঁই নেই, ৮৩০ আসনের বিপরীতে বন্দি ২,৮৮৫

চট্টগ্রাম বিভাগের ১২টি কারাগারে ধারণক্ষমতার দ্বিগুণের বেশি বন্দি থাকায় চরম চাপের মধ্যে রয়েছে কারা কর্তৃপক্ষ। ...

কুরআন হিফজে সাফল্য: টেকনাফে ৩ শিক্ষার্থী পেল সম্মাননা

কক্সবাজারের টেকনাফে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘তানযিমুল আফনান টেকনাফ’-এর উদ্যোগে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের সমাবর্তন ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

উখিয়ায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনারসীমান্তে পাচার ঠেকাতে কঠোর মনিটরিংয়ের নির্দেশ

কক্সবাজার সীমান্তে সার, সিমেন্ট, ভোজ্যতেলসহ নির্মাণসামগ্রী পাচার রোধে কঠোর মনিটরিংয়ের নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ...