ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৪/১১/২০২৪ ৮:৩৩ এএম

পাহাড়ি জনপদ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অবৈধ কোন অবৈধ ইটভাটা হবে না বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী ইউএনও মো: মাজহারুল ইসলাম।
তিনি বুধবার ( ১৩ নভেম্বর) ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ সব কথা বলেন।
তিনি আরো বলেন, যেহেতু পাহাড়ে ইটভাটা করার কোন অনুমোদন নেই, সেহেতু নাইক্ষ্যংছড়িতে পাহাড় কেটে, কাঠ পুড়িয়ে ইটভাটা তৈরী সম্ভব না। এ বিষয়ে তার দপ্তর জিরো টলারেন্সে থাকবে। এছাড়া দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কোন অন্যায় সহ্য করা হবে না। তিনি সরকারী কর্মকর্তা-বেসরকারী প্রতিষ্ঠানের দায়িত্বশীলসহ সর্বসকলকে নিজেদেরকে দায়িত্বশীলতার সাথে দায়িত্বপালনের আহবান জানান।
এর আগে আরো ২ টি সভা এ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভা গুলো হলো ভোক্তা অধিকার বিষয়ক সভা ও উপজেলার মাসিক সভা।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ( ভূমি) ইসরাত জাহান ইতু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাশরুরুল হক, হাসপাতালের ইনচার্জ ( টিএইচও) ডা: এনজেট সেলিম,
এনএসআই এর এডি হোহাম্সদ হোসাইন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক মাঈনুদ্দিন খালেদসহ সাংবাদিক, বিজিবি প্রতিনিধি, উপজেলার সকল দপ্তরের প্রতিনিধি,গোয়েন্দা সংস্কার সদস্য, শিক্ষক ও কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার চরমান উন্নয়ন বিষয়ের অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করে সন্তুষ প্রকাশ করা হয়।
এছাড়া চোরাচালান,থানার মামলা ও অন্যান্য সার্বিক বিষয়ে আলোচনা হয়।

পাঠকের মতামত

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

পালংখালীর ১নং ওয়ার্ডে ইউপি সদস্য পদে সিরাজের প্রার্থিতা ঘোষণা, দোয়া ও সমর্থন কামনা

কক্সবাজারের সীমান্তঘেঁষা উখিয়া উপজেলার ৫নং পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং (কাস্টমস) ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ ...

অষ্টাদশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় সিভিল জজ হলেন উখিয়ার রিদুয়ান

অষ্টাদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার ...