ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/১২/২০২৪ ৮:০৩ এএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়ায় কে-আর-ই ব্রিক ফিল্ডে সরকারি নির্দেশনা অমান্য করে ইটভাটার কার্যক্রম পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও বান্দরব্ন পরিবেশ অধিদপ্তর।

আরো পড়ুন::

সীমান্তে অবৈধ ইটভাটার অনুমোদন পেতে কোটি টাকার মিশন

‘ম্যানেজ’ করে চলছে নাইক্ষ্যংছড়ি সীমান্তের অবৈধ ইটভাটা

ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নিতে নির্দেশ হাইকোর্টের

সূত্র আরো জানান, সোমবার (২৩ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী পরিবেশ অধিদপ্তর কর্মকর্তাদের সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। তিনি বলেন পাহাড় কাটা, বালি উত্তোলন, পরিবেশ ধ্বংসকারী ইট ভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বান্দরবান পরিবেশ অধিদপ্তর’র সহকারী পরিচালক রেজাউল করিম, পরিদর্শক নুর উদ্দিন, নাইক্ষ্যংছড়ি উপজেলা রেঞ্জ কর্মকর্তা মো: মোজাম্মেল হক সরকার, ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের (ভারপ্রাপ্ত ইনচার্জ) মোহাম্মদ কিবরিয়াসহ ফায়ার সার্ভিস, আনসার বাহিনী ও ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইট তৈরি করার প্রস্তুতিকালে (কে আর ই) ইটভাটায় অভিযান চালানো হয়েছে। এ সময় ইট ভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।

পাঠকের মতামত

মাতারবাড়ি আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের সম্ভাবনা রয়েছে। ...

কক্সবাজারে ঝুঁকিপূর্ণ প্যারাসেলিং বন্ধে সরকারকে লিগ্যাল নোটিশ

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচালিত প্রাণঘাতী, ঝুঁকিপূর্ণ ও অনিরাপদ প্যারাসেলিং কার্যক্রম অবিলম্বে বন্ধ, সংশ্লিষ্ট অপারেটরদের বিরুদ্ধে ...

ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন না হলে সাংগঠনিক সংকটের আশঙ্কাছাত্রদল ও বিএনপির ত্যাগীদের মূল্যায়নের আহ্বান সাবেক ছাত্রনেতা রাসেল মাহমুদের

কক্সবাজারের উখিয়া কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও হলদিয়া দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি রাসেল মাহমুদ বাংলাদেশ ...

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...
Single Page Footer