প্রকাশিত: ২৯/০৬/২০২৪ ৮:৫৭ পিএম , আপডেট: ২৯/০৬/২০২৪ ৮:৫৯ পিএম
উখিয়ায় অবৈধ ভাবে পাহাড় কর্তনের দৃশ্য

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসে আবু বক্কর ছিদ্দীক (৬০) নামে এক কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত আবু বক্কর নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফুলতলী গ্রামের মৃত মুহাম্মদ আলী মিয়ার ছেলে।

শনিবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টায় ফুলতলী গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য শামসুল আলম বলেন, সকালে ফুলতলী গ্রামে কৃষি জমিতে কাজ করছিল কৃষক আবু বক্কার ছিদ্দীক। এক পর্যায়ে পাহাড়ের মাটি সরে এসে আবু বক্কারের গায়ে পড়লে তিনি ঘটনাস্থলেই মারা যান। আশপাশের কৃষকরা স্থানীয়দের সহযোগিতায় তার লাশ উদ্ধার করে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মন্নান জানান, এলাকার জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ করে বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে থানায় একটি আপমৃত্যু মামলা হয়েছে

পাঠকের মতামত

নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশের দক্ষতা বাড়াতে উখিয়ায় দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির ...

ভোটার হচ্ছেন রোহিঙ্গারা

মিয়ানমারে নিপীড়নের শিকার হয়ে পালিয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরানোর চেষ্টার মধ্যে তাদেরকে লাখ ...

রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প পরিদর্শনে প্রতিমন্ত্রী

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পরিদর্শনে গেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...

লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে কক্সবাজারের অধিকাংশ বেসরকারি হাসপাতাল

কক্সবাজারে লাইসেন্স নবায়ন ছাড়াই চলছে অধিকাংশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। জেলার তালিকাভুক্ত ১৮০টি ...

টেকনাফেে একরামুল হত্যা,হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২৭ সেপ্টেম্বর

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে কথিত ‘বন্দুকযুদ্ধের’ নাটক সাজিয়ে বহুল আলোচিত কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় ...