ডেস্ক নিউজ
প্রকাশিত: ১২/১১/২০২৪ ৪:২৩ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৬৮ জনের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করেছে পুলিশ।একই সাথে ৩ জনকে আটক দেখানো হয়েছে।

সোমবার (১১ নভেম্বর)  সকালে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করেন।

আটক, নাইক্ষ্যংছড়ি উপজেলা আ:লীগেসহ সভাপতি ও  চাকঢালা বাজার পাড়া এলাকার মৃত আ. জব্বারের ছেলে সিরাজুল হক (৬০), যুব লীগের সা:সম্পাদ ও কম্বনিয়া পাড়া এলাকার মো.কাশেম আলীর ছেলে সদর ইউপি মেম্বার আলী হোসেন (৪৩), ইউনিয়ন আ.লীগের সা.সম্পাদক ও চাকঢালা ঘোনাপাড়া এলাকার মৃত মৌলভী জাফর হোসেনের ছেলে মো.ফয়েজ উল্লাহ। এছাড়া নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ শফিউল্লাহ, সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য কেনে ওয়ান চাক, উপজেলা আ.লীগের সহ-সভাপতি ও জেলা আ.লীগের সদস্য তসলিম ইকবাল, সহসভাপতি আবু তাহের কোম্পানী, দৌছড়ি ইউপি চেয়ারম্যান ইমরান,ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, ওবাইশারী ইউপি চেয়ারম্যান আলম কোম্পানীসহ ৬৫ জন ও অজ্ঞাত নামা রয়েছে আরও ২০থেকে ৩০ জন আসামী করা হয়েছে।

মামলা সুত্রে জানা যায়,  রবিবার দিনগত রাত ১ টা ১০ মিনিটে উপজেলার ১নং নাইক্ষ্যংছড়ি সদর ইউপির, ২নম্বর ওয়ার্ড বিছামারা ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের সামনে রাস্তার উপর কতিপয় দুষ্কৃতিকারী ব্যক্তি দেশের সম্পদ নষ্ট, রাস্তা ঘাটে

প্রতিবন্ধকতা সৃষ্টি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, গুরুত্বপূর্ন স্থাপনা ধ্বংসসহ বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার এবং অন্তর্ঘাতী কার্য সম্পাদন করণের জন্য মিলিত হইয়া রাস্তার উপর ককটেল,পটকা

বিস্ফোরন এবং টায়ারে আগুন লাগাইয়া দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া অবস্থান করিতেছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।এসময় নাশকতায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে আটক করেন এবং পলাতক  আরও ৬৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-৩০ জনের নামে মামলা দায়ের করে নাইক্ষ্যংছড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোঃ মাসরুরুল হক জানান- নাইক্ষংছড়িতে নাশকতার অভিযোগে ৬৮জনের নামে মামলা দায়ের করা হয়েছে এর মধ্যে পুলিশ তিনজনকে আটক করেছে বাকি আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer