প্রকাশিত: ১৭/০৭/২০১৭ ৮:১১ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:৩৮ পিএম

দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে স্বামীকে আটকে রেখে এক নবপরিণীতা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে জেলার বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
রোববার বিকেলে নববধূ বাদি হয়ে সুমন মোল্লা ও ধর্ষণে সহায়তা করায় তার ৪/৫ জন সহযোগীকে আসামি করে মামলাটি দায়ের করেন।
বানারীপাড়া থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন এজাহারের বরাত দিয়ে বলেন, চট্টগ্রামে বসবাসের সুবাধে জনৈক সেলিম মিয়ার ৯ মাস আগে বিয়ে করেন। কয়েক দিন আগে সেলিম তার স্ত্রীকে নিয়ে নানাবাড়ি সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামে বেড়াতে আসেন। এসময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন মোল্লা দলবল নিয়ে সেলিমের কাছে মোটা অংকের টাকা চাঁদা দাবি করেন। শনিবার সন্ধ্যায় সেলিম তার স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হলে ছাত্রলীগ সভাপতি সুমন মোল্লা ও তার সহযোগিরা দু’জনকে ধরে নিয়ে পাশ্ববর্তী আনোয়ারা বেগমের বাড়িতে আটকে রেখে নববধূকে ধর্ষণ করে। স্থানীয় চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানালে পুলিশ রোববার বেলা ১১টার সময় তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানায়, এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূ সুমন মোল্লার নাম উল্লেখ করে তার আরো ৪/৫ জন সহযোগীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার জন্য শেবাচিমের ওসিসিতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

ইয়াবা পাচার ঠেকাতে এআই

ইয়াবা পাচার ঠেকাতে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নিয়েছে পুলিশ। মিয়ানমার সীমান্ত সিলগালা করতে ...

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...
Single Page Footer