প্রকাশিত: ২৫/১০/২০২১ ৮:০৩ পিএম

কক্সবাজারের টেকনাফে এক ভারসাম্যহীন নারী নবজাতকের জন্ম দিয়েছেন। কিন্তু শিশুটির দায়িত্ব নেওয়ার জন্য কেউ ছিল না। পিতাহীন ওই নবজাতকের দায়িত্ব নিয়েছেন উখিয়া-টেকনাফের সাংসদ শাহীন আক্তার ও তাঁর স্বামী সাবেক সাংসদ আবদুর রহমান বদি। আজ সোমবার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভারসাম্যহীন নারী চিকিৎসাধীন থাকলেও তাঁর সদ্যোজাত সন্তানকে লালনপালনের জন্য আবদুর রহমান বদি বাড়িতে নিয়ে যান বলে জানা গেছে।

জানা গেছে, গত শনিবার (২৪ অক্টোবর) সকালে বাহারছড়া ইউনিয়নের শীলখালী এলাকায় এক মানসিক ভারসাম্যহীন নারীর প্রসববেদনা দেখে এলাকার দায়িত্বরত চৌকিদার শহিদ উল্লাহ টেকনাফ থানায় খবর দেন। এরপর থানা থেকে পাগল ও মানসিক রোগীদের নিয়ে কাজ করা মারোতের সহযোগিতায় টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয় এই নারীকে। পরে বিকেলে সেখানে সন্তান প্রসব করান চিকিৎসকেরা। এখনো নারীটি চিকিৎসাধীন।

টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল জানান, হাসপাতালের চিকিৎসক এবং কর্তব্যরত নার্সের সহযোগিতায় সন্তান প্রসবের কাজ সম্পন্ন করা হয়। মানসিক রোগী ও কন্যাশিশুটি বর্তমানে টেকনাফ হাসপাতালে চিকিৎসাধীন। মা ও কন্যাশিশুটি সুস্থ আছে বলে জানিয়ে বলেন, কন্যাশিশুটিকে লালনপালনের জন্য সাবেক সাংসদ আবদুর রহমান বদি বাড়িতে নিয়ে যান।

ওই মানসিক ভারসাম্যহীন নারীটি উপকূলের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরের শীলখালী এলাকায় সব সময় ঘুরে বেড়াতেন। এর মধ্যে গর্ভবতী হয়ে পড়েন তিনি। মানসিক রোগী থেকে সন্তানপ্রসবের খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সচেতন মহলের মাঝে হতাশার অবতারণা হয়। এ ছাড়া সদ্যোজাত শিশুটিকে আবদুর রহমান বদির তত্ত্বাবধানে নিয়ে যাওয়ায় অনেকে সাধুবাদ জানান।

আবদুর রহমান বদি জানান, ‘আমরা স্বামী-স্ত্রী অভিভাবকহীন শিশুটিকে লালনপালনের জন্য নিয়ে আসি। আমাদের কাছে নিজের মেয়ের মতো পালিত হবে এই শিশু।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...