

একজন মা পারে তাঁর আদরের সন্তাকে কাছে রাখতে। তবে বর্তমান সমাজে এর ব্যতিক্র’মও দেখা যায়। ভালোবাসা দিবসে জন্মের পরই তাকে হাসপাতালের বেডে রেখে উ’ধাও হয়েছেন মা। জানা যায়, বিলকিস আক্তার নাম ও বাঁশখালীর সাধনপুর ঠিকানা দিয়ে প্রস’ববে’দনায় কাতর এক প্রসূতি ভর্তি হন আনোয়ারা উপজেলা হাসপাতালে।
পরে কন্যা সন্তানের জন্ম দিয়ে উধাও হয়ে যান তিনি। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জুবায়ের আহমেদ। সেই নবজাতকে কোলে তুলে নেন তিনি। ইউএনও শেখ জুবায়ের আহমেদ বলেন, বিলকিস আক্তার নাম ও বাঁশখালীর সাদনপুর ঠিকানা দিয়ে একজন নারী চট্টগ্রাম আনোয়ারা উপজেলা হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনি একটি কন্যা সন্তানের জন্ম দেন।
কিন্তু জন্ম দেওয়ার কয়েক ঘণ্টা পর শিশুটির মা ও সঙ্গে আসা দুজন নারী নবজাতককে একা ফেলে রেখে চলে যান। এখন পর্যন্ত তার মা ও আত্মীয়-স্বজনের কোনো খোঁ’জ পাওয়া যায়নি। তিনি বলেন, আনোয়ারা উপজেলা হাসপাতালের চিকিৎসক ও না’র্সরা নবজাতককে দেখাশোনা করছেন।
তার যা যা প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আমরা করছি। বাচ্চাটি সুস্থ আছে। ফেলে যাওয়া নারীরা যে ঠিকানা দিয়ে গেছে তা ভু’ল বলে মনে হচ্ছে। এখন কোনো উপযু’ক্ত পরিবার পেলে আইনগত ব্যবস্থার মাধ্যমে বাচ্চাটিকে তাদের দেওয়া হবে। আর না হয় সরকারি ছোটমণি নিবাসে এই নবজাতককে দেওয়া হবে।

পাঠকের মতামত