প্রকাশিত: ১০/০৯/২০১৭ ১০:০৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৪৪ পিএম
Single Page Top

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য নতুন একটি ক্যাম্প স্থাপন করবে সরকার। কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ের পাশে দুই হাজার একর জমির ওপর এ ক্যাম্পটি করা হবে।

এই ক্যাম্পের সাতটি ব্লকে দায়িত্ব পালন করবেন সাতজন উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তা। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সাত কর্মকর্তাকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করে আদেশ জারি করা হয়েছে।

এতে বলা হয়, প্রশাসনিক জরুরি প্রয়োজনে দায়িত্ব পালনের জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের সাত কর্মকর্তাকে কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হলো।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল জানান, নতুন রোহিঙ্গা ক্যাম্পে সাতটি ব্লক থাকবে। সেখানে সাতজন কর্মকর্তা দায়িত্বে থাকবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগও দিয়েছে।

এই সাত কর্মকর্তা হলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকারিয়া, রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রকাশ কান্তি চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ গোলামুর রহমান, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. জিয়াউল হক, খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক এ টি এম কাওছার হোসেন, চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুল হাই এবং ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবময় দেওয়ান।

আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা রোববারই বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় সোমবার অপরাহ্ন থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন। বদলিকৃত কর্মকর্তাদের সোমবার কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আবশ্যিকভাবে রিপোর্ট করতে বলা হয়েছে।

রোহিঙ্গা জনগোষ্ঠীর অনুপ্রবেশের পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ে রোববার বিকেলে সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেবে সরকার। এদের আশ্রয় দিতে কক্সবাজারের কুতুপালংয়ে দুই হাজার একর জমির ওপর এটি ক্যাম্পও খোলা হচ্ছে।

গত ২৫ আগস্ট থেকে বাংলাদেশে প্রায় তিন লাখ রোহিঙ্গা এসেছে বলেও জানান মন্ত্রী।

পাঠকের মতামত

Single Page Bottom

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer