ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৯/২০২৩ ৯:৪০ এএম

৯ বছর আগে চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকায় দুইশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই যুবককে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বাকলিয়া থানা পুলিশের দায়ের করা মাদক মামলায় আদালত এই রায় দিয়েছেন।
রবিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন— আব্দুর রহিম (১৮) ও মো. এনামুল হক (২২)। এরমধ্যে আব্দুর রহিম কক্সবাজার জেলার টেকনাফ থানার কচুবুনিয়া দক্ষিণ পাড়ার মো. নুরুল আলমের ছেলে এবং এনামুল একই এলাকার মো. আবুল কাশেমের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ আগস্ট নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় আব্দুর রহিম ও মো. এনামুল হক থেকে ২শ’ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানায় করা মামলায় তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, দুই আসামিকে ৫ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা জামিনে গিয়ে পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...