উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/০৭/২০২৩ ৭:৪৩ এএম

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান। তিনি আগামী ২৪ জুলাই ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন।

রোববার (১৬ জুলাই) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ নাজমুল হক।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ নৌবাহিনীর রিয়ার এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসানকে প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের আইন, ২০১৮ অনুসারে আগামী ২৪ জুলাই অপরাহ্নে ভাইস এডমিরাল পদে পদোন্নতি প্রদানপূর্বক ওইদিন অপরাহ্ন থেকে ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমান নৌবাহিনী প্রধান এডমিরাল মোহাম্মদ শাহীন ইকবালকে আগামী ২৪ জুলাই অপরাহ্ন থেকে নৌবাহিনীর চাকরি থেকে অবসর প্রদান করা হলো।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...