উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৫/০৬/২০২৩ ৭:০৬ পিএম , আপডেট: ২৫/০৬/২০২৩ ৭:১১ পিএম

মাদক নিয়ন্ত্রণে ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তাই কক্সবাজার থেকে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে ইয়াবা পাচারের জন্য মহাসড়কের বিকল্প হিসাবে লোকাল বাস ব্যবহার করছেন মাদক কারবারিরা। তারা কক্সবাজার থেকে প্রথমে বান্দরবান–রাঙ্গামাটি ও সবশেষ খাগড়াছড়ি পার্বত্য জেলা হয়ে লোকাল বাসে কয়েক ধাপে ফেনী আসে। পরে সেখান থেকে ঢাকায় আসে মাদক কারবারিরা। ইতোমধ্যে নতুন কৌশলে ইয়াবা পাচারকালে দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

গ্রেফতারকৃতরা হলেন— মো. হাবিব উল্লাহ (৫০) ও তার ছেলে মো. ছালাহ উদ্দিন (১৯)।

রোববার (২৫ জুন) বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর সহকারী পরিচালক মো. মেহেদী হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকালে যাত্রাবাড়ী থানাধীন বিশ্বরোডস্থ ২৩/৪ গোলাপবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ২০ হাজার পিস ইয়াবাসহ তাদরে গ্রেফতার করা হয়।

মো. মেহেদী হাসান বলেন, মহাসড়কের বিকল্প হিসাবে কক্সবাজার থেকে প্রথমে বান্দরবান–রাঙ্গামাটি ও সবশেষ খাগড়াছড়ি পার্বত্য জেলা হয়ে লোকাল বাসে কয়েক ধাপে ফেনী আসেন গ্রেফতারকৃত হাবিব। তারপর তার ছেলে ছালাহ উদ্দিনকে আগে কোনো গাড়িতে পাঠিয়ে দেয়। ছালাহ উদ্দিন দাউদকান্দি টোলপ্লাজাসহ গুরুত্বপূর্ণ চেক পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার বিষয়ে আগে হাবিব উল্লাহকে অবহিত করে। ছেলের ক্লিয়ারেন্সের ভিত্তিতে হাবিব উল্লাহ সুযোগ বুঝে বিভিন্ন ছদ্মবেশে কৌশলে ইয়াবার চালান নিয়ে ঢাকায় প্রবেশ করে। একই কৌশলে নিকট অতীতে আরও বিপুল পরিমাণ ইয়াবার চালান ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে পাচার করেছে।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...