প্রকাশিত: ২৯/১০/২০২০ ৩:২৯ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে প্রসুন কুমার চক্রবর্তী যোগদান করছেন। তিনি গত ২৭ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসনে যোগদান করেন। বিশ্বস্ত সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৭ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত ২৩৭ নম্বর স্মারকে জারীকৃত এক প্রজ্ঞাপনে প্রসুন কুমার চক্রবর্তী সহ একই পদমর্যাদার ৪ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন জেলা প্রশাসনে এডিসি হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিলো।

কক্সবাজার জেলা প্রশাসনে নতুন যোগদান করা অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) প্রসুন কুমার চক্রবর্তী-কে (১৬৫৬০) জেলা প্রশাসনের শিক্ষা ও আইসিটি বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অপরদিকে, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মোঃ আমিন আল পারভেজ’কে রাজস্ব বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ১৫ অক্টোবর কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আশরাফুল আফসার বদলী হয়ে কক্সবাজার কর্মস্থল ত্যাগ করলে তখন থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) মোঃ আমিন আল পারভেজ’কে রাজস্ব বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

নতুন যোগদান করা অতিরিক্ত জেলা প্রশাসক প্রসুন কুমার চক্রবর্তী এর আগে গাইবান্ধা সদর উপজেলার ইউএনও হিসাবে দায়িত্ব পালন করেছেন। প্রসুন কুমার চক্রবর্তী বিসিএস (প্রশাসন) ২৯তম ব্যাচের সদস্য।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...