প্রকাশিত: ৩০/০৫/২০১৯ ৯:৪৫ এএম

শক্তিশালী বজ্রবৃষ্টি বলয় ‘স্পার্ক’ বা ‘ফুলকি’ ধেয়ে আসছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া তথ্যে এ বজ্রবৃষ্টির সম্ভাব্য সময় বৃহস্পতিবার থেকে ১০ জুন পর্যন্ত জানায় কর্তৃপক্ষ। তবে শুক্রবার থেকে বজ্রবৃষ্টির বেগ বাড়বেও বলে জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, ‘ফুলকি’ চলতি বছরের সপ্তম বৃষ্টি বলয় ও তৃতীয় পূর্ণাঙ্গ বৃষ্টি বলয়। ফুলকির কারণে সিলেট, ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে সবচেয়ে বেশি বজ্রপাত হতে পারে।
কর্তৃপক্ষ জানায়, একটানা দীর্ঘ সময় ধরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। যেহেতু এটি পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় তাই দেশের ৬৪ জেলায় কমবেশি বৃষ্টি থাকবে।
আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, বৃষ্টি বলয় ফুলকির সবচেয়ে ভয়াবহ বিষয় হলো ‘লাল বজ্রপাত’। যা সাধারণ বজ্রপাত অপেক্ষা অনেক শক্তিশালী। লাল বজ্রপাত ঝুঁকিতে খুলনা, যশোর, ঝিনাইদহ, নাটোর, রাজশাহী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা ও এর পার্শ্ববর্তী এলাকা রয়েছে। বৃষ্টি বলয় ‘ফুলকি’ চলাকালে তাপপ্রবাহ স্বাভাবিক থাকবে ও কালবৈশাখী হবে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরো দু’একদিন অব্যাহত থাকবে এবং শুক্রবার থেকে গরমের তীব্রতা কিছুটা প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, ‘ আগামীকাল বৃহস্পতিবারের পর একটু বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে। এরপর গরমের তীব্রতা কিছুটা হ্রাস পেতে পারে। তবে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আরো দু’একদিন অব্যাহত থাকবে।’

পাঠকের মতামত

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, দেশের প্রায় ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে ...

পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

গ্যাস সংকট সমাধানে মালয়েশিয়ার পর পাইপলাইনে মিয়ানমার থেকে গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রতিবেশী হিসেবে ...

প্যারাসেইলিংয়ে পর্যটকের মৃত্যু: তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর

কক্সবাজার সমুদ্রসৈকতে প্যারাসেইলিং করার সময় এক পর্যটকের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বেসামরিক বিমান ...

মিয়ানমারের রাষ্ট্রদূতের বৈঠক দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে আজ রবিবার (২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ...
Single Page Footer