উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৭/১১/২০২২ ৯:৪৮ এএম

আর ক‘দিন পরেই ফুটবল প্রেমীদের বড় আসর বিশ^কাপ ফুটবলের আসর বসছে কাতারে। পছন্দের দলের সমর্থকেরা জানান দিতে বিদেশী পতাকায় ছেয়ে দিচ্ছে দেশ। আর এই পছন্দে পিছিয়ে নেই দ্বীপ উপজেলা কুতুবদিয়া। আনাচে-কানাচে ভবন কিংবা রাস্তায় উড়ছে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা। বিগত দু‘টি বিশ^কাপ চ্যাম্পিয়ন দলের সমর্থক নাই বললেই চলে। চলছে কার চেয়ে কোন দলের পতাকা বড় ওড়াতে প্রতিযোগীতা।

প্রত্যন্ত গ্রাম উত্তর ধুরুং ইউনিয়নের আজিম উদ্দিন সিকদার পাড়ার দক্ষিনের পুল নামক স্থানে ধান ক্ষেতে ব্রাজিলের পতাকার তোরণ নির্মাণ করেছে স্থানীয় মো: ইমরান সহ অপর একজন সমর্থক। বোরো ধানের মাঠে সবুজ ক্ষেতে এমন তোরণ এটি উপজেলায় প্রথম বলে জানান অপর ব্রাজিল ফুটবল দলের সমর্থক হাসান মাহমুদ সুজন।
প্রসিদ্ধ ব্য¦সনা কেন্দ্র ধুরুং বাজারেও এই আমেজের কমতি নেই। বাজারের বাসিন্দা কুতুবদিয়া কলেজে এইচএসসি পরীক্ষার্থী বখতিয়ারুল হক বাবু একাই ধুরুং বাজারে টানিয়েছে ৯০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা। প্রিয় দলের প্রতি অতি দরদে ২১ ফুট দীর্ঘ আরো একটি ্আর্জেন্টিনার পতাকা তুলেছে বুধবার। একই বাজাওে জেলে পাড়ার দিকে বেশ কয়েকজন ব্যবসায়ি মিলে একই দলের ১৮০ ফুট দীর্ঘ আর্জেন্টিনার পতাকা টানিয়েছে বলে জানান সাইদুল করিম নামের এক ফুটবল প্রেমী এক ব্যবসায়ী।
কুতুবদিয়া নবারুন সংঘ ও কুতুবদিয়া ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাষ্টার বিমল শীল জানান, বিশ^কাপ ফুটবলকে ঘিরে দ্বীপ কুতুবদিয়াতেও প্রধান দু‘টি দল আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকেরা উৎসব মুখর দিনের অপেক্ষা করছে।

নানা প্রকি’লতার মাঝেও দ্বীপের ক্রীড়ামোদি সমর্থকরা প্রহর গুনছে। উপজেলা সদও বড়ঘোপ বাজার, ধুরুংবাজার, তাবালের চর প্রভৃতি জায়গায় বড় পর্দায় খেলা দেখার আয়োজন হচ্ছে বলেও তিনি জানান

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...