প্রকাশিত: ৩১/০৭/২০১৭ ৬:৪৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:৫৫ পিএম

ঢাকা: চার বছরের শিশু তানহাকে খাবারের লোভ দেখিয়ে ঘরের ভেতর টেনে নিয়ে নির্মমভাবে ধর্ষণের পর গলা টিপে হত্যা করা হয়। এরপর শিশুটির মরদেহ ওই বাড়ির কমন বাথরুমে ফেলে রেখে পালিয়ে যায় ঘাতক শিপন (৩৫)।

সোমবার (৩১ জুলাই) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশের গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন।

এর আগে, গত রোববার (৩০ জুলাই) সন্ধ্যায় বাড্ডার আদর্শ নগর এলাকার ৩৬০ নম্বর বাসা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই রাতেই অভিযান চালিয়ে ঘাতক শিপনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় আসামির ঘর থেকে শিশুটিকে ধর্ষণের আলামত হিসেবে রক্ত মাখা একটি তোয়ালে ও কাপড় উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে আব্দুল বাতেন বলেন, রোববার বিকেল ৫ টার দিকে শিশু তানহা আসামি শিপনের ঘরের সামনে দিয়ে পাশের বাসায় যাচ্ছিলো। এ সময় খাবারের লোভ দেখিয়ে শিশুটিকে টান দিয়ে ঘরের ভেতরে নিয়ে তাকে নির্মমভাবে ধর্ষণ করে শিপন। শিশুটি চিৎকার করলে গলা চেপে ধরে তাকে হত্যা করে সে। এরপর মরদেহ ওই বাসার বাথরুমে ফেলে রাখে। পরে ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রমাণ লোপাট করতে শিপন তার ঘরের রক্তাক্ত বিছানার চাদর, গায়ের গেঞ্জি ও লুঙ্গি বালতিতে ভিজিয়ে রাখে। শিশু তানহার হত্যাকারী ঘাতক শিপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিপন শিশুটিকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

আব্দুল বাতেন আরও বলেন, ‘খোঁজ নিয়ে জানতে পারি আসামি শিপন একটি ডাকাতি মামলার আসামি। সে এই মামলায় পাঁচ বছর জেলও খেটেছে। এক বছর আগে কারাগার থেকে ছাড়া পেয়ে দিনমজুরের কাজ শুরু করে। তার স্ত্রী একজন গার্মেন্টস কর্মী। শিপনের বিরুদ্ধে রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

পাঠকের মতামত

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল কমিটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১১ সদস্যের ‘রোহিঙ্গা বিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি’ গঠন করেছে সরকার। ...
Single Page Footer