প্রকাশিত: ১৭/০১/২০২১ ৮:৫৪ এএম

ভারতে উৎপাদিত করোনার ভ্যাকসিন বাংলাদেশ দ্রুতই পাচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের বরাতে কয়েকটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভ্যাকসিন নিয়ে খবর প্রকাশের প্রেক্ষিতে শনিবার (১৬ জানুয়ারি) বিকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান।

ওই মুখপাত্রের বরাতে খবরে বলা হয়, বাংলাদেশসহ প্রতিবেশী দেশগুলোতে ভ্যাকসিন পাঠানোর বিষয়টি অগ্রাধিকারে থাকলেও এখনই কাছের বা দূরের কোনো বন্ধু রাষ্ট্রের অনুরোধ রাখতে পারছে না ভারত।

উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, ভারতে উৎপাদিত ভ্যাকসিন প্রতিবেশীরা প্রথমে পাবে। তার মধ্যে বাংলাদেশ অগ্রাধিকারে। এটা আমরা বরাবরই বলছি। ভারতের লোকজনের ভ্যাকসিন পাওয়ার কাছাকাছি সময়েই বাংলাদেশ পাবে- এটা বলতে পারি।

কবে নাগাদ বাংলাদেশ ভ্যাকসিন পেতে পারে? এমন প্রশ্নের উত্তরে ভারতীয় হাইকমিশনার বলেন- কবে, কীভাবে ভ্যাকসিন পৌঁছবে সেই টাইম শিডিউল নিয়ে আমরা কাজ করছি।

পাঠকের মতামত

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...

মিয়ানমারের নতুন বাস্তবতায় রোহিঙ্গা প্রত্যাবাসনে মধ্যস্থতা করবে চীন

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি ...
Single Page Footer