প্রকাশিত: ১৩/০৮/২০১৭ ২:৪১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৩:১৪ পিএম

বার্তা পরিবেশক::
বৃহত্তর চট্টগ্রামের বহুল প্রচারিত দৈনিক সাঙ্গু পত্রিকায় কক্সবাজার জেলা
প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ইমাম খাইর।
শনিবার (১২ আগষ্ট) সন্ধ্যায় দৈনিক সাঙ্গু ও দৈনিক প্রিয় চট্টগ্রাম
পত্রিকার নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নিয়োগ ও পরিচয় পত্র তুলে দেন
পত্রিকার সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন মফস্বল সম্পাদক মোহাম্মদ ফারুক সিদ্দিকী, রামু
প্রতিনিধি কামাল শিশির ও কক্সবাজার নিউজ ডট কম (সিবিএন) এর দক্ষিণ
চট্টগ্রাম প্রতিনিধি জাহেদুল ইসলাম।
সম্পাদক ও প্রকাশক কবির হোসেন সিদ্দিকী বলেন, পত্রিকাটি কক্সবাজার জেলায়
সর্বস্তরের মানুষের মূখপাত্র হিসেবে পরিচয় করতে হবে। তুলে আনতে হবে
সংবাদের পেছনের সংবাদ। লিখতে হবে গণমানুষের কথা।
সাংবাদিক ইমাম খাইর কক্সবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টল কক্সবাজারনিউজ
ডট কম (সিবিএন)’র যুগ্ম-বার্তা সম্পাদক ও জাতীয় দৈনিক বর্তমান এর জেলা
প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়া স্থানীয় কয়েকটি শীর্ষ দৈনিকে কাজ
করেছেন।
সাংবাদিক ইমাম খাইর বাংলদেশ অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন (বিওজেএ) এর
কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি
মানবাধিকার ও বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন।
দৈনিক সাঙ্গুতে নিয়োগ পাওয়ায় সম্পাদক, যুগ্ম-সম্পাদক, নির্বাহী সম্পাদক ও
মফস্বল সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন সাংবাদিক ইমাম
খাইর।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...