প্রেস বিজ্ঞপ্তি
প্রকাশিত: ১৮/০৩/২০২৪ ১:৩৮ পিএম

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদী’র কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিশ্রুতিশীল সংবাদকর্মী এম.এ আজিজ রাসেল।

১৫ মার্চ দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক তাঁকে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেন। একই সাথে রামু, টেকনাফ ও সেন্টমার্টিনেরও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়।

এম.এ আজিজ রাসেল কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক আজকের কক্সবাজার বার্তার বার্তা প্রধান ও কক্সবাজারের প্রথম অনলাইন নিউজ পোর্টাল কক্সবাজার নিউজ-সিবিএন এর বিশেষ প্রতিবেদক হিসেবে কর্মরত। কাজ করছেন দেশের প্রথম সারির জাতীয় অনলাইন পোর্টাল সান নিউজের কক্সবাজার প্রতিনিধি হিসেবে।

এছাড়া তিনি কক্সবাজারের তরুণ সাংবাদিকদের সংগঠন সাংবাদিক সংসদের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

গত দুই যুগে আজিজ রাসেল জাতীয় দৈনিক সকালের সময়, গণকণ্ঠ, দৈনিক আমার বাঙলা, কক্সবাজারের স্থানীয় দৈনিক হিমছড়ি, দৈনিক ইনানী, দৈনিক বাঁকখালী, দৈনিক আপনকণ্ঠ ও দৈনিক আমাদের কক্সবাজারের বিভিন্ন পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।

তিনি কক্সবাজার পৌরসভার ৪নং ওয়ার্ডের পশ্চিম টেকপাড়ার মরহুম মোস্তফা কামাল ও সায়েরা বেগম মিনুর একমাত্র পুত্র সন্তান।

আজিজ রাসেল দক্ষিণ চট্টগ্রামের সর্বোচ্চ বিদ্যাপীঠ কক্সবাজার সরকারি কলেজ থেকে (জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতায়) রাষ্ট্র বিজ্ঞান নিয়ে অনার্স-মাস্টার্স সুনামের সাথে সম্পন্ন করেছেন।

পেশাগত দায়িত্বপালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...