প্রকাশিত: ০৯/০৪/২০১৮ ৯:৪৫ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৩ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

দেশে সৎ লোকের সংখ্যা বাড়ছে। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের অনেকেই অনৈতিক অর্থ উপার্জন পরিহার করবে। মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।আজ বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।আইডিইবি’র সভাপতি একেএম এ হামিদের নেতৃত্বে সংগঠনের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।আবুল মাল আবদুল মুহিত দেশে দক্ষতার ঘাটতির বিষয় উল্লেখ করে বলেন, দক্ষতার উন্নয়নে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছে।তিনি বলেন, আগামী বাজেটে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেয়া হবে। উন্নয়নশীল দেশে উত্তরণের সাফল্য ধরে রাখতে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।আইডিইবি নেতৃবৃন্দ দেশের কারিগরি শিক্ষার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সেক্টরভিত্তিক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য মন্ত্রীকে অনুরোধ জানান।বাজেটকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া ও পর্যায়ক্রমে গণমুখীকরণের উদ্যোগ নেয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। বাসস।

পাঠকের মতামত

প্রতিরক্ষা উপদেষ্টারোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর

রোহিঙ্গাদের প্রতি আরাকান আর্মির মনোভাব মিয়ানমার সেনাবাহিনীর চেয়েও কঠোর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ...

টেকনাফের কাউন্সিলর একরাম হত্যা: ট্রাইব্যুনালে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ-বদি

কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন ...

অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, আগামী অক্টোবরে প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ...

বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে তৃণমূলের স্বাস্থ্য অবকাঠামো ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার। ...

ক্যাম্পের শিশুদেরও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় রাখার আহ্বান শামা ওবায়েদের

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনের জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ায় ক্যাম্পগুলোতে জন্ম নেওয়া শিশুদের অন্তর্ভুক্ত করার আহ্বান ...

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী, বাতিল চায় হেফাজতে ইসলাম

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে ...
Single Page Footer