প্রকাশিত: ২০/০৯/২০২০ ১১:২২ পিএম


শ্রীলঙ্কার কয়েকটি যুগল ছবি বাংলাদেশের সোশ্যাল প্ল্যাটফর্মে ভাইরাল হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল থেকেই ছবিগুলো সামাজিকমাধ্যমে ভেসে বেড়াচ্ছে, যা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ছবি দেখে বাংলাদেশি এক তরুণী লিখেছেন, যাক, এটা দেখে শান্তি লাগছে যে অন্য দেশের মানুষদেরও এগুলো দেখে জ্বলে।

শনিবার রাতে দেশটির থিকসানা ফটোগ্রাফি নামের একটি প্রফেশনাল ফটোগ্রাফির ফেসবুক পেইজে ছবিগুলো প্রকাশ করা হয়। এরপর ক্রমশ সেগুলো ছড়াতে থাকে। ছড়াতে ওয়েব দুনিয়ার সীমানা পেরিয়ে দেশীয় হোমপেইজ দখল করে নেয়।
জানা গেছে, সিংহলিজ ভাষায় একজন প্রফেশনাল ফটোগ্রাফার যুগলের নাম লিখে ছবিগুলো পোস্ট করেন, এবং বলেন এ ধরনের ছবি তুলতে চাইলে তার সঙ্গে যোগাযোগ করা হয়। নেট জনতার ছবিগুলো কারণবশত পছন্দ হয়ে যায়, যার কারণে ক্রমশ শেয়ার করতেই থাকে। যার ফলে শ্রীলঙ্কা থেকে দেশীয় সোশ্যাল প্ল্যাটফর্মের হোম পেইজ দখল করতে থাকে। ছবির যুগলের নাম যথাক্রমে নেথমি ও বুড্ডিকা। ছবিগুলো ‘পোস্ট উইডিং ফটোগ্রাফি’। অর্থাৎ বিবাহ-পরবর্তী ফটোসেশনের ছবি এসব।
ভারতীয় ও দেশীয় নেটিজেনদের মন্তব্য থেকে বোঝা যায়, ‘অনেকেই অপরিণত বিয়ে মনে করে ছবিগুলো শেয়ার করছেন। কিংবা এই জুটিকে অনেকেই বেমানান মনে করছেন।
ছবিগুলো যে শুধু বাংলাদেশের নেটিজেনরাই শেয়ার করছেন তা নয়, শ্রীলঙ্কা, ভারতের নেটিজেনরাও সমানতালে শেয়ার ও মন্তব্য করে চলেছেন।

পাঠকের মতামত

উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় অবহেলার অভিযোগ!

 উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালট্যান্ট (শিশু) ডা. মিথিলা কানুনগোর বিরুদ্ধে চিকিৎসায় অবহেলা, অসদাচরণ এবং ...

শৈবাল-গ্রিন মাসেল চাষে সম্ভাবনা, বাজার সংকটে থমকে যাচ্ছে উদ্যোক্তারা

এন.এ সাগর কক্সবাজার শহরের কোলাহল পেছনে ফেলে মাত্র চার কিলোমিটার এগোলেই খুরুশকুল-মহেশখালী চ্যানেলের উপকূল। চোখের ...
Single Page Footer