ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ৯:৩৫ পিএম

দেশে নিবন্ধিত সিমের সংখ্যা ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার, এর মধ্যে সক্রিয় ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

সোমবার (২৪ জুন) জাতীয় সংসদে এমপি আব্দুল মালেক সরকারের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে সেলুলার মোবাইল ফোন অপারেটরের সংখ্যা চারটি। এগুলো হলো- গ্রামীণফোন লিমিটেড, রবি অজিয়াটা লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন্স লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে এ চারটি মোবাইল অপারেটরের নিবন্ধিত সিম সংখ্যা মোট ৩৩ কোটি ২৭ লাখ ৫৬ হাজার ৯৭০ টি।

তিনি আরও জানান, গ্রামীণফোনের নিবন্ধিত সিমের সংখ্যা ১১ কোটি ৯৫ লাখ ৬৭ হাজার ৯২৫টি। বাংলালিংকের নয় কোটি সাত লাখ ৬৫ হাজার ৯৬২টি, রবি অজিয়াটার ১০ কোটি ৭৯ লাখ ৬১ হাজার ৮০০টি এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের নিবন্ধিত সিমের সংখ্যা এক কোটি ৪৪ লাখ ৬১ হাজার ২৮৩টি।

এর মধ্যে গ্রামীণফোনের সক্রিয় সিম আট কোটি ৩৯ লাখ ৫০ হাজার, রবি অজিয়াটার পাঁচ কোটি ৮৫ লাখ ১০ হাজার, বাংলালিংকের চার কোটি ৪৭ লাখ ২০ হাজার এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ৬৫ লাখ ৫০ হাজার। দেশে মোট ১৯ কোটি ৩৭ লাখ ৩০ হাজার সক্রিয় সিম রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

সংরক্ষিত আসনের এমপি ফরিদা ইয়াসমিনের এক প্রশ্নের জবাবে পলক জানান, ২০১৯ সালে বিটিসিএলের গ্রাহক সংখ্যা ছিল পাঁচ লাখ ১৯ হাজার ৯২২ জন। বর্তমানে ২০২৪ সালের ১২ জুন সে সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন লাখ ৭৩ হাজার ৯৫০ জন। অর্থাৎ বিগত পাঁচ বছরে বিটিসিএলের গ্রাহক সংখ্যা কমেছে এক লাখ ৪৫ হাজার ৯৭২ জন।

পাঠকের মতামত

 

মোবাইলের বাজারে অস্থিরতা দাম বাড়িয়েছে সিন্ডিকেটচক্র

মোবাইলের বাজারে অস্থিরতা থামছেই না। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রার (এনইআইআর) বাস্তবায়নে সরকারের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়নে ...

রিয়েলমি আনছে ১০,০০১ mAh ‘লং-লাইফ টাইটান’ ব্যাটারি

তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি শীঘ্রই বিশ্ববাজারে ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ারের লং-লাইফ টাইটান ব্যাটারি আনতে যাচ্ছে। গ্লোবাল ...

বিশ্ববাজারের সাথে সংযুক্ত করতে শীঘ্রই আসছে পেপ্যাল: বাংলাদেশ ব্যাংকের গভর্নর

মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারের সাথে ...