প্রকাশিত: ১২/০৪/২০২০ ৪:৩২ পিএম

দেশে নতুন করে আরও ১৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৪ জন। এ নিয়ে করোনা শনাক্ত হয়ে দেশে মারা গেছেন মোট ৩৪ জন।

রোববার এক অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, আমরা আরও ৪ জনকে হারিয়েছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন মহিলা। এদের মধ্যে ২ জনের বয়স ৩০-৪০ বছর। একজনের বয়স ৬০ বছরের মধ্যে। আরেকজনের বয়স ৭০-৮০ বছরের মধ্যে।

দেশে এখন মোট ৬২১ জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানান আইডিসিআর পরিচালক। তিনি দেশবাসীকে ঘরে থাকার অনুরোধ করেন। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।

করোনা আক্রান্তদের মধ্যে আরও ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের মধ্যে একজন চিকিৎসক আছেন যিনি ঢাকায় এক করোনা রোগীকে চিকিৎসা দিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন।

পাঠকের মতামত

সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলাদেশ এখন ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ...

রোহিঙ্গাদের জন্য আরও সুইডিশ সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার মান উন্নয়নে বাংলাদেশে আরও বেশি সুইডিশ সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ...

মন্ত্রিসভায় অনুমোদনবিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা

একীভূত হওয়া পাঁচটি দুর্বল ব্যাংকের মালিকানা পুরোনো মালিকদের কাছে ফিরে পাওয়ার পথ বন্ধ করে দিয়েছে ...

হঠাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার মধ্যে সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের বহিঃগোয়েন্দা সংস্থা ...

কিসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের মানুষ কখনও গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...
Single Page Footer