প্রকাশিত: ২১/০৪/২০২০ ২:৪৭ পিএম

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩৮২ জন। এছাড়া বাংলাদেশে গেল ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে আরও ৯ জনের। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জন। করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। গত ২৪ ঘণ্টায় টেস্ট করানো হয়েছে ২৯৭৪টি।

বিশ্ব পরিস্থিতি: টানা বৃদ্ধির পর গত দুই দিনে করোনায় আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। কিন্তু গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজারের বেশি এবং এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২৫ লাখ। গতকাল সোমবার (২০ এপ্রিল) সকাল ৮ টা ৪৫ মিনিট থেকে আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮ টা ৪৫ মিনিট, এই ২৪ ঘণ্টায় নতুনভাবে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৭৩ হাজার ৯৪৭ জন। যা আগের দিনের তুলনায় ২ হাজার ৩১১ জন কম। রোববার মৃত্যু হয়েছে আরও ৫ হাজার ৩৬৭ জন মানুষের। যা আগের দিনের তুলনায় ১ হাজার ৫৭ জন বেশি।

বিশ্বের প্রথম দেশ হিসেবে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে এক দিনে মৃত্যুহার কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৫৬১ জন। এরই মধ্যে মোট মৃত্যু ছাড়িয়েছে ৪২ হাজার। করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যায়ও শীর্ষে দেশটি। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি আক্রান্ত এলাকা হচ্ছে নিউইয়র্ক অঙ্গরাজ্য। এই রাজ্যটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ২১৫ জন। সিঙ্গাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দ্রুতগতিতে বাড়ছে।

সোমবারের হিসাব অনুযায়ী, দেশটিতে নতুন করে আরও ১ হাজার ৪২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশটিতে এটাই এক দিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৮ হাজার ১৪, মারা গেছেন ১১ জন। এদিকে রোববারই প্রাণহানির দিক দিয়ে ২০ হাজারের কোঠা পেরুলো স্পেন; দেশটিতে একদিনে প্রায় ৪০০ মানুষের মৃত্যু হয়েছে। স্পেনে করোনাভাইরাসে এক মাসের মধ্যে সবচেয়ে কম মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। দেশটিতে মোট আক্রান্ত দুই লাখ ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে ২০ হাজার ৮৫২ জনের। দেশটির প্রধানমন্ত্রী চলতি মাসের ২৫ তারিখ থেকে আগামী ৯ মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন।।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব অনুযায়ী, আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯ টা পর্যন্ত বিশ্বের ২১০টি দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ লাখ ৮১ হাজার ২৮৭ জনে। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৭০ হাজার ৪৩৬ জনের। সুস্থ হয়েছে ৬ লাখ ৪৬ হাজার ৮৫৪ জন।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer