ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/০৮/২০২৩ ১০:৪৫ এএম , আপডেট: ১৮/০৮/২০২৩ ১০:৪৫ এএম

রেকর্ড বাড়ার পর দেশের বাজারে কমল স্বর্ণের দা‌ম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) ভালোমানের স্বর্ণে (১১.৬৬৪ গ্রাম) ভরিতে ১ হাজার ৭৫০ টাকা ক‌মানোর ঘোষণা দি‌য়ে‌ছে। ফলে ২২ ক্যারেটের স্বর্ণের ভরি এখন ৯৯ হাজার ২৭ টাকা। এতদিন ছিল ১ লাখ ৭৭৭ টাকা।

বৃহস্পতিবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার (১৮ আগস্ট) থেকে এই দাম কার্যকর হবে।

স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজুস।

এর আগে ২১ জুলাই থেকে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ায় বাজুস। সে সময় সব থেকে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ১ লাখ ৭৭৭ টাকা। দেশের বাজারে এর আগে কখনো এতো বেশি দামে স্বর্ণ বিক্রি হয়নি।

রেকর্ড ওই দাম নির্ধারণের পর এখন দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানো হলো। অবশ্য এরপরও এক ভরি স্বর্ণের গয়না কিনতে ক্রেতাদের এক লাখ টাকার ওপরে গুনতে হবে। কারণ, বাজুস নির্ধারণ করা দামের ওপর ৫ শতাংশ ভ্যাট যোগ করে স্বর্ণের গয়না বিক্রি করা হয়।

সেই সঙ্গে ভরি প্রতি মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে নতুন দাম অনুযায়ী এক ভরি স্বর্ণের গয়না কিনতে ক্রেতাদের ১ লাখ ৭ হাজার ৪৭৭ টাকা গুনতে হবে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...