প্রকাশিত: ২২/০৮/২০২০ ৭:৪০ এএম

ভরিতে আরও দেড় হাজার টাকা কমলো স্বর্ণের দাম। এর ফলে ২২ ক্যারটের (ভালো মানের) প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭২ হাজার ২৫৮ টাকা। শুক্রবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার থেকে এ দাম কার্যকর হবে। বাজুস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে আন্তর্জাতিক বাজারের দোহাই দিয়ে গত ৭ মাসে ভরিতে ১৭ হাজার টাকা বেড়েছিল স্বর্ণের দাম। তবে সর্বশেষ গত ১২ আগস্ট ভরিতে সাড়ে ৩ হাজার টাকা কমানো হয়। অন্যদিকে দুবাইয়ের বাজারে শুক্রবার ২২ ক্যারটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ৫৯ দশমিক ৮৩ ডলার। এ হিসাবে দেশীয় মুদ্রায় প্রতি ভরির দাম পড়ে ৫৯ হাজার ৩১৭ টাকা। দাম কমার পরও বাংলাদেশের সঙ্গে ভরিতে পার্থক্য প্রায় ১৩ হাজার টাকা।

নতুন মূল্য অনুযায়ী, দেশে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ২৫৮ টাকা। শুক্রবার এর দাম ছিল ৭৩ হাজার ৭১৬ টাকা। এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ হাজার ৪৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৭০ হাজার ৫৬২ থেকে কমে ৬৯ হাজার ১০৯ টাকায় বিক্রি হবে। ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৬১ হাজার ৮১৯ টাকা থেকে ৬০ হাজার ৩৬১ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির নতুন দাম ৫০ হাজার ৩৮ টাকা। শুক্রবার এর দাম ছিল ৫১ হাজার ৪৯৬ টাকা। অন্যদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। আগের দাম অনুসারে প্রতি ভরি রুপা ৯৩৩ টাকায় বিক্রি হবে। তবে একজন ক্রেতা কোনো জুয়েলারি দোকান থেকে স্বর্ণের অলঙ্কার কিনতে চাইলে তাকে ভ্যাট ও মজুরি দিতে হয়।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...