প্রকাশিত: ১৯/০৫/২০১৯ ২:৪৩ পিএম

নিউজ ডেস্ক::
খালেদা জিয়াই হতে পারেন কেরানীগঞ্জে নবনির্মিত দেশের প্রথম কেন্দ্রীয় নারী কারাগারের প্রথম বন্দি। বেশ কয়েকদিন ধরেই স্বরাষ্ট্রমন্ত্রীসহ সরকারের একাধিক মন্ত্রী খালেদাকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে নির্মাণাধীন দেশের প্রথম কেন্দ্রীয় মহিলা কারাগারে নেয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে আসছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, খালেদা জিয়াকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় মহিলা কারাগারে নিতে গত মার্চ মাসের শেষ সপ্তাহ হতেই প্রস্তুতি নেয় কারা কর্তৃপক্ষ। কারা সূত্রে জানা গেছে, ২৮ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চেক-আপ শেষে কেরানীগঞ্জের কেন্দ্রীয় মহিলা কারাগারে নেয়া হতে পারে এমন সংবাদের পরিপ্রেক্ষিতে কারা কর্তৃপক্ষ সেলসহ সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে। উল্লেখ্য, খালেদা জিয়াকে রাখতে একটি একতলা সেল দ্রুত প্রস্তুত করা হয়েছে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সেলটির এখনো কোনো নাম চূড়ান্ত করা হয়নি। অন্য কোনো বন্দি না থাকলে মহিলা কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে হয়তো একাই থাকতে হতে পারে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা ছাড়পত্র দিলেই খালেদা জিয়াকে যে কোনো দিন কেরানীগঞ্জের মহিলা কেন্দ্রীয় কারাগারে নেয়া হবে। সুত্র: ডেইলি-বাংলাদেশ

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer