প্রকাশিত: ০৩/০১/২০১৭ ৩:৩৪ পিএম , আপডেট: ০৩/০১/২০১৭ ৩:৩৪ পিএম

নিউজ ডেস্ক::

মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের ত্রিপুরা। রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৫।

ঢাকা, রংপুর, সিলেট, কিশোরগঞ্জ, জামালপুর, কুমিল্লা, ময়মনসিংহ ও পঞ্চগড়ে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে।

জানা গেছে, ভূমিকম্পে জামালপুর প্রচণ্ডভাবে কেঁপে উঠে। সেখানকার মেলান্দহ থানার গৃহবধূ হেলালী বেগম জাগো নিউজকে ফোন করে বলেন, এমন ভূমিকম্প খুব কম দেখেছি। ভূমিকম্প শুরু হওয়ার সময় দৌড় দিয়ে ঘর থেকে বের হওয়ার সময় কাঁপনের চোটে হোঁচট খেয়ে পড়ে যাই।

পাঠকের মতামত

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ, পুলিশ সদস্য আহত

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে পুলিশের একটি টহল গাড়ি লক্ষ্য করে ককটেল ...

ছাত্রনেতৃত্ব থেকে জনসেবার প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী জিশান

কক্সবাজারের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মানুষের কাছে পরিচিত মুখ মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক জিসান। ছাত্রজীবন ...