প্রকাশিত: ০৯/০৮/২০১৯ ৬:১১ পিএম

ট্রেন লাইনচ্যুত হয়ে দুর্ভোগে পড়া তৃষ্ণার্ত যাত্রীদের বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুপর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব এলাকায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হলে চরম ভোগান্তিতে পড়ে ট্রেনে থাকা নারী ও শিশুসহ যাত্রীরা, গরমে দেখা দেয় পানির সঙ্কট।

পরিস্থিতি দেখে বঙ্গবন্ধু সেনানিবাস থেকে তিনটি গাড়িতে করে পানি নিয়ে উপস্থিত হয় সেনাবাহিনীর সদস্যরা। অাটকে পড়া যাত্রীদের মাঝে বিনামূল্য বিশুদ্ধ পানি সরবারহ করে তারা। পানি পান করে আনন্দিত হয় যাত্রীরা।

ট্রেন যাত্রী মারুফ জানান, হঠাৎ করে ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। যে জায়গায় লাইনচ্যুত হয় তার আশপাশে কোন দোকানপাট নেই। অন্যদিকে ব্যাপক রোদে তীব্র গরম পড়েছে। এতে তৃষ্ণার্ত হয়ে পড়ি অামরা। সেনাবাহিনীর পানি পান করতে পেরে যেন জীবন ফিরে পেয়েছি।

লাইনচ্যুত হওয়া বগি সোয়া তিন ঘণ্টা চেষ্টার পর উদ্ধার করা হয়েছে। ট্রেনটি তার গন্তব্যে রওয়ানা হবার পরে বঙ্গবন্ধু সেতু দিয়ে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

পাঠকের মতামত

গুতেরেসের সঙ্গে তারেক রহমানের বৈঠক, রোহিঙ্গা সংকট ও জলবায়ু ইস্যুতে জোর

জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার ইস্যু, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান, জলবায়ু পরিবর্তনের অভিঘাত এবং বৈশ্বিক শান্তি ও ...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ৫ দফারোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য সময়োপযোগী প্রস্তাবনা : শাহজাহান চৌধুরী

দীর্ঘদিন ধরে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিপুল উপস্থিতির কারণে কক্সবাজারের উখিয়া-টেকনাফে জনজীবনে নানা ধরনের চাপ তৈরি হয়েছে। ...

রোহিঙ্গা সমস্যা সমাধানে জাতিসংঘে তারেক রহমানের ৫ প্রস্তাব

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্বকে আরও কঠোর হওয়ার বার্তা তারেক রহমানের

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ...

নবম পে স্কেলের বাইরে যারা

সরকারি চাকরিতে নিয়োজিত কয়েক শ্রেণির কর্মচারী ও শ্রমিক নবম জাতীয় বেতন স্কেলের আওতায় আসছেন না। ...