প্রকাশিত: ০২/০৩/২০২২ ১০:২৪ এএম

৩ কোটি ৮৫ লাখ টাকার দুর্নীতির মামলায় টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে নিম্ন আদালতের বিচার কার্যক্রম চলতে বাধা নেই।

মামলা বাতিলে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি প্রদীপ কুমার দাসের দায়ের করা আবেদন আজ মঙ্গলবার হাইকোর্ট খারিজ করে দিয়েছেন।

রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি এএসএম আবদুল মবিন ও বিচারপতি মহি উদ্দিন শামীমের বেঞ্চ এ আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী খুরশীদ আলম খান দ্য ডেইলি স্টারকে বলেন, হাইকোর্টের এই আদেশের পর দুর্নীতির মামলায় প্রদীপ কুমার দাস এবং তার স্ত্রীর বিরুদ্ধে বিচার কার্যক্রম চালিয়ে যেতে সংশ্লিষ্ট নিম্ন আদালতের কোনো আইনি বাধা থাকলো না।

প্রদীপের আইনজীবী মো. মুনসুরুল হক চৌধুরী হাইকোর্টকে জানান, তার মক্কেল আবেদন নিয়ে

তবে এ বিষয়ে আইনজীবী মুনসুরুল হক চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...