প্রকাশিত: ০৮/০৭/২০২০ ১১:৫০ এএম

করোনাভাইরাসের কারণে দুবাইতে আটকে পড়া আরও ১৫৩ জন বাংলাদেশি নাগরিক বুধবার দেশে ফিরেছেন। ইউএস-বাংলার একটি বিশেষ ফ্লাইটে ভোর ৪টা ৩৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।

দুবাইতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ বিমান বাহিনী কল্যাণ ট্রাস্টের সার্বিক তত্ত্বাবধানে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে বিশেষ ফ্লাইটটি পরিচালনা করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলার জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম জানান, দুবাই থেকে ফেরত আসা সকল যাত্রী কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ভ্রমণ করেছেন।

উল্লেখ্য, করোনা প্রাদুর্ভাবের কারণে গত প্রায় চার মাস বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়েছেন অনেক বাংলাদেশি। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের সহযোগিতায় দুবাই থেকে বুধবার তৃতীয় ধাপে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হয়েছে।

ইতিমধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্স করোনাকালে চেন্নাই, কলকাতা, দিল্লী, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, আবুধাবী, দুবাই ও ইউরোপের অন্যতম গন্তব্য ফ্রান্সের প্যারিসে বিশেষ ফ্লাইট পরিচালনা করেছে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer