ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৭/০৪/২০২৩ ১১:০৭ এএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাই কর্তৃপক্ষ এবার দেশটিতে ইমাম, মুয়াজ্জিন, ধর্ম প্রচারক, মুফতি ও ধর্মীয় গবেষকদের গোল্ডেন ভিসা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। দেশটিতে যারা এই কাজের সঙ্গে ২০ বছর ধরে যুক্ত রয়েছেন তাদের এই ভিসা দেওয়া হবে।

সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশ অনুসরণ করে এই সিদ্ধান্ত জারি করেন দুবাইয়ের ক্রাউন প্রিন্স এবং দুবাইয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম।

স্থানীয় গণমাধ্যম গালফ নিউজ জানায়, শনিবার দুবাইয়ের ক্রাউন প্রিন্স গোল্ডেন ভিসা সংক্রান্ত এই সিদ্ধান্ত জারি করেন। রমজান মাসে ইসলামের শিক্ষা প্রবর্তন ও সহনশীলতার মূল্যবোধ প্রচারে তাদের প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ এই পদক্ষেপ নিল দেশটি। গোল্ডেন ভিসা ছাড়াও তাদের ঈদ উপলক্ষে আর্থিক বোনাস দেওয়া হবে।

আমিরাতের গোল্ডেন ভিসার বিশেষত্ব হলো এটির মেয়াদ ১০ বছর। সাধারণত দেশটিতে রেসিডেন্স ভিসার মেয়াদ দুই বছরের হয়ে থাকে। এই ভিসাপ্রাপ্ত ব্যক্তি তার পরিবারের সদস্যদেরও ভিসার আওতায় আনতে পারবেন।

পাঠকের মতামত

এবার বাংলাদেশি হাফেজের আমেরিকা জয়!

যুক্তরাজ্যের ম্যানচেস্টারের বোল্টনে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এ তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ শেখ ...

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অনুষ্ঠিত ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ প্রথম স্থান ...
Single Page Footer