উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৬/০১/২০২৪ ১:৩৯ পিএম

স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় রোহিঙ্গা নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দিয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগ খতিয়ে দেখতে সোমবার (১৫ জানুয়ারি) দুদকের কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।

দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) আকতারুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন।

দুদক জানায়, স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় জাতীয় পরিচয়পত্র করিয়ে নেওয়ার মাধ্যমে ভোটার তালিকায় রোহিঙ্গা নাগরিকদের অন্তর্ভুক্তিকরণের অভিযোগের পরিপ্রেক্ষিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

এনফোর্সমেন্ট টিম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে। টিম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও স্থানীয় জনসাধারণের সঙ্গে অভিযোগের বিষয়ে আলোচনা করে। তাদের সঙ্গে কথা বলে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। অভিযান পরিচালনাকালে উপজেলা নির্বাচন অফিস, কক্সবাজার সদর থেকে রেকর্ডপত্র সংগ্রহ করে দুদক টিম।

সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে এনফোর্সমেন্ট টিম কমিশনে বিস্তারিত রিপোর্ট দাখিল করবে বলে জানিয়েছ দুদক।

অন্যদিকে একই দিন শরীয়তপুর জেলার বিআরটিএ অফিস কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগে মাদারীপুর অফিস থেকে আরও একটি অভিযান পরিচালনা করেছে দুদক। এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলে অফিসের আশেপাশে দালালদের উপস্থিতি পায়। অভিযানকালে একজন সেবাগ্রহীতার কাছ ঘুষ নেওয়া একজন দালালকে চিহ্নিত করেছে। দুদকের হস্তক্ষেপে ভুক্তভোগী টাকা পান এবং ওই দালালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেয় টিম। এনফোর্সমেন্ট টিম এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে বলে জানা গেছে। সুত্র : ঢাকাপোষ্ট

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...