প্রকাশিত: ০১/০২/২০২০ ৯:৩৩ এএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / ফাইল ছবি
ঢাকার দুই সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীরা জয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার সকালে ঢাকা সিটি কলেজে নিজের ভোট প্রদান শেষে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় তিনি বিজয়সূচক ‘ভি’ চিহ্ন প্রদর্শন করেন।

সকাল আটটায় দুই সিটিতে ভোটগ্রহণ শুরু হয়। ভোট দিতে আটটার দিকে রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে যান শেখ হাসিনা। ভোট দেওয়ার পর তিনি গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন। এ সময় বঙ্গবন্ধুকন্যা বলেন, নৌকার প্রার্থীদের বিজয় হবে।

শেখ হাসিনা বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ভোটের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করছে। আমি আহ্বান করবো, ঢাকাবাসীকে প্রত্যেকেই নিয়ম-শৃঙ্খলা মেনে ভোট দেবেন। ভোটটা স্বাধীনভাবে যার যার ইচ্ছামতো দেবেন। আমার ভোট আমি দিবো যাকে আমার পছন্দ তাকে দিবো। এই নিয়মেই চলবে। এবং সেভাবেই ভোট হবে। এই ভোটের মধ্য দিয়েই তারা নির্বাচিত প্রতিনিধি জয়যুক্ত করবে।’

‘আমি আশা করি ইনশাল্লাহ, ঢাকা সিটিতে আমাদের দুইজন প্রার্থী। আমি অবশ্য ভোটার হচ্ছি ফজলে নূর তাপসের। তাপসকে আমি ভোট দিলাম। উত্তরে আতিক আমাদের প্রার্থী। আমি আশা করি সেও জয়যুক্ত হবে।

পাঠকের মতামত

টেকনাফের একরামুলকে সরাসরি গুলি করেন কারা, জানালেন চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেছেন, কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডে ...

ইউপি চেয়ারম্যান প্রার্থী বাছাই করবেন থানা-উপজেলা নেতারা

স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ...

সব বাধা পেরিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

দেশকে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের সহযোগিতা চাইল বাংলাদেশ

মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট ...

বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তারা রোহিঙ্গা প্রত্যাবাসন, পরিবহন ...

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক করতে হাইকোর্টের রুল

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক নিশ্চিতে রুল জারি করেছেন হাইকোর্ট। ...
Single Page Footer