উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০২/২০২৩ ৫:২৭ পিএম

দুই লাখ ১০ হাজার টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) নেতা মোহাম্মদ আসাদুল্লাহ। এর জন্য তাকে যেতে হয়নি পাসপোর্ট অফিসে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের জিজ্ঞাসাবাদে এমন চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন রোহিঙ্গা নেতা আসাদুল্লাহ। গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় পালিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করে।

নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (ডিবি-উত্তর) নিহাদ আদনান তাইয়ান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার সময় আসাদুল্লাহ নামে এক রোহিঙ্গাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। যাচাই-বাছাই শেষে তাকে উখিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। তিনি উখিয়া ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন। তার বিরুদ্ধে গত ৯ জানুয়ারি উখিয়া থানায় একটি হত্যা মামলা করা হয়। তিনি ওই মামলার সন্দেহভাজন আসামি। তিনি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে ওমরা ভিসায় সৌদি আরবের জেদ্দায় পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। জেদ্দায় তার বড় ভাই রয়েছে। তার পাসপোর্ট জব্দ করা হয়েছে। কিভাবে বাংলাদেশের পাসপোর্ট তার হাতে এসেছে সেটি তদন্ত করে দেখা হচ্ছে।’

এই গোয়েন্দা কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেফতার আসাদুল্লাহ চট্টগ্রামের পটিয়া উপজেলার ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট পেয়েছিলেন। গত বছরের ২৭ নভেম্বর তার নামে বাংলাদেশি এ পাসপোর্ট ইস্যু করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, দুই লাখ ১০ হাজার টাকার বিনিময়ে দালালদের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন আসাদুল্লাহ। এমনকি পাসপোর্ট করতে অফিসেও যেতে হয়নি তাকে। অফিসে না গিয়ে কীভাবে কার মাধ্যমে আসাদুল্লাহ পাসপোর্ট পেয়েছে আমরা তা তদন্ত করে দেখছি।’

সিএমপির গোয়েন্দা কর্মকর্তারা জানান, নগরের পাঁচলাইশ আঞ্চলিক অফিসে আবেদন করে পাসপোর্ট পেয়েছিলেন তিনি। এর আগে, ২০২২ সালের ১০ অক্টোবর তার নামে ইস্যু করা হয় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। জাতীয় পরিচয়পত্রে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার ঠিকানা ব্যবহার। তিনি ই-পাসপোর্ট পেয়েছিলেন ১০ বছর মেয়াদী। এ পাসপোর্টের মেয়াদ ২০৩২ সালের নভেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

তবে এ প্রসঙ্গে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক আবু সাইদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার নামে আগে থেকে জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) অন্যান্য সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল বলে শুনেছি। পাসপোর্ট পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র থাকলে তিনি আবেদন করতেই পারেন। যেসব সার্টিফিকেট পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করতে হয়, সেগুলো রোহিঙ্গাদের কাছে থাকার কথা নয়। অফিসে না এসে পাসপোর্ট পাওয়ার বিষয়টি আমার মনে হয় সত্য নয়। কেননা অফিসে না এলে ছবি তুলেছেন কীভাবে। পাসপোর্টে যে ছবি আছে সেটি তার নাকি অন্য কারও- এসব বিষয় তদন্ত করে দেখা হবে।’ সুত্র: বাংলাট্রিবিউন

পাঠকের মতামত

টুপটুপ রিসোর্টে ১০ মৃত্যু: ম্যানেজারের ৭ দিন রিমান্ড চায় পুলিশ

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় করা মামলায় গ্রেপ্তার রিসোর্টের ...

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...