প্রকাশিত: ১৬/১২/২০১৮ ৯:২৮ পিএম

ডেস্ক রিপোর্ট::
রাঙ্গামাটির বরকল উপজেলা সদরের যাত্রীবাহী লঞ্চ থেকে আজ রোববার দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন— মো. রহমতউল্লাহ (১৬) ও মো. করিমউল্লাহ (১৭)। তারা সম্পর্কে দুই ভাই।

তারা কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালি-১ রোহিঙ্গা শিবিরের বাসিন্দা মো. ছলিম উল্লাহর ছেলে।

আটকরা জানান, তারা গত দুই মাস আগে চট্টগ্রাম থেকে দালালের মাধ্যমে বরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়নে এরাবুনিয়া এলাকার তামাক চাষী মো. ফারুক ও মো. মোস্তফার তামাক খেতে মাসিক সাড়ে ছয় হাজার টাকা বেতনে কাজ করতে আসেন। দুই মাস কাজ করে তাদের বেতন না দিয়ে উল্টো মারধর করে তাড়িয়ে দিলে লঞ্চে করে চলে যাওয়ার সময় পুলিশ তাদের উপজেলা সদরে আটক করে।

বরকল থানা ওসি মফজল আহম্মদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ছোট হরিণা থেকে রাঙামাটিগামী যাত্রীবাহী লঞ্চ থেকে দুই রোহিঙ্গা যুবককে আটক করা হয়। আটকদের কক্সবাজারের রোহিঙ্গা শিবিরে পাঠানো হবে।

পাঠকের মতামত

টেকনাফের একরাম হত্যা: শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন

২০১৮ সালে কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী অভিযানের নামে কাউন্সিলর ও টেকনাফ যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক ...

মোহাম্মদ রশিদ -সভাপতি ও হারুন রশিদ -সাধারণ সম্পাদক নির্বাচিতউখিয়ায় গয়ালমারা রয়েল এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন গয়ালমারা রয়েল এসোসিয়েশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ...

রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: সন্ত্রাসী জিয়াউর রহমানসহ আটক ১৭

টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন ব্লকে সমন্বিত এক বিশাল যৌথ অভিযান ...
Single Page Footer