ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৮/১২/২০২৪ ৭:১৬ পিএম , আপডেট: ১৮/১২/২০২৪ ৯:২৫ পিএম

মেহেরপুরের গাংনী উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সড়কে ছিটকে পড়ে এক শিক্ষানবিশ নারী আইনজীবীর মৃত্যু হয়েছে। বুধবার ( ১৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাড়াডোব এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোমানা আক্তার মেহেরপুর শহরের কাশ্যব পাড়ার মৃত খোকন আলীর মেয়ে। তিনি ঢাকা জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোমানা আক্তার তার চাচতো ভাই বাবর আলীর মোটরসাইকেলে চেপে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক হয়ে গাংনী পৌর শহরের দিকে যাচ্ছিলেন। গাড়াডোব এলাকায় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে রোমানা আক্তার পাকা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

মেহেরপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা তারিক আহমেদ বলেন, রোমানা আক্তারের মাথা পাকা সড়কে পড়ে থেঁতলে গেছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আহত অন্য তিনজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

পাঠকের মতামত

‘ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস, দেশে ফিরতে লাগবে আরও কিছুটা সময়’

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের থেরাপি চিকিৎসা উন্নতির ...

প্রথম স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় স্বামী, ক্ষোভে বাড়ি গুঁড়িয়ে দিলেন দ্বিতীয় স্ত্রী

প্রথম স্ত্রীকে রেখে দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন রফিউদ্দিন। এরই মধ্যে তার প্রথম স্ত্রী অন্য এক ...

কক্সবাজার লাইট হাউস দারুল উলুম মাদ্রাসা ও জামে মসজিদ দখলের ষড়যন্ত্রের অভিযোগ

কক্সবাজার পৌরসভাধীন কলাতলি লাইট হাউজ এলাকাস্থ দারুল উলুম লাইট হাউস মাদ্রাসার পরিচালনা, মার্কেট ও মসজিদের ...

রামুতে সূর্যের হাসির চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন এমপি লুৎফুর রহমান কাজল

কক্সবাজারের রামুতে অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প পরিচালনা করেছে সূর্যের হাসি ক্লিনিক। ...

উখিয়া ভূমি অফিসের বাউন্ডারি নির্মাণে অনিয়মের অভিযোগ, স্থানীয়দের বাধায় কাজ বন্ধ

কক্সবাজারের উখিয়া উপজেলা ভূমি অফিসের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ...
Single Page Footer