প্রকাশিত: ১৮/০৩/২০২২ ১২:৪৭ পিএম

দুই সহপাঠী বান্ধবীকে মোটরসাইকেলে বেড়াতে নিয়ে গিয়ে লাশ হয়ে ফিরেছে গাজীপুর জেলার কালিয়াকৈরের কলেজ শিক্ষার্থী হিমেল আহমেদ (২০)। নিহত হিমেল আহমেদ কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য মো. হাসেম আলীর ছেলে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার তেলিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেরার পথে ট্রাকের ধাক্কায় হিমেইলের মৃত্যু হয়। এতে আহত হয় মোটরসাইকেলের পিছনে বসে থাকা দুই বান্ধবী। এ ঘটনায় আহত ওই কলেজ ছাত্রের দুই সহপাঠীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা সবাই বড়ইবাড়ী একেইউ ইন্সটিটিউশন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার বড়ইবাড়ী এলাকা থেকে হিমেল আহমেদ মোটরসাইকেলে তার দুই সহপাঠী বান্ধবীকে নিয়ে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তেলিনা এলাকার জলকুটিরে বেড়াতে যায়। সেখান থেকে ফেরার পথে ঐ এলাকায় জলকুটির এর পাশে রাস্তায় বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল আরোহী তিনজনই আহত হয়।

খবর পেয়ে আশপাশের লোক আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে কালিয়াকৈরে স্থানীয় বেসরকারি একটি ক্লিনিকে ভর্তি করে। কিন্তু হিমেল আহম্মেদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে জিরানী এলাকার শেখ ফজিলাতুননেছা মুজিব মেমোরিয়াল কেপিজি হাসপাতাল ও নার্সিং কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশের ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

অক্টোবরের মধ্যে চালু হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর: বিমানমন্ত্রী

অক্টোবরে মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম ...

২৬-২৮ আগস্ট রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে মার্কিন প্রতিনিধিদল

কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শনে আসছে মার্কিন কংগ্রেসের কর্মকর্তা পর্যায়ের একটি প্রতিনিধিদল। আগামী ২৬-২৮ আগস্ট ...
Single Page Footer