প্রকাশিত: ২৭/০৫/২০২০ ১০:৪৭ পিএম

করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আর এতে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন জাফরুল্লাহ চৌধুরী।

বুধবার (২৭ মে) সাংবাদিকদের এমনটাই জানান ডা. জাফরুল্লাহ চৌধুরী।

তিনি বলেন, ‘বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে সম্ভবত সবচেয়ে আমিই একমাত্র সৌভাগ্যবান রোগী, যার খোঁজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে, তিনি আমার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি কেবিন প্রস্তুত করে দিয়েছেন। আমার খোঁজ নিয়েছেন। একই দিনে দুই-এক ঘণ্টার ব্যবধানে খালেদা জিয়াও ফল পাঠিয়েছেন। দু’জনের প্রতি আমি কৃতজ্ঞ। আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ।’

জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ। সাধারণ মানুষের এত ভালোবাসা, এটাই আমার শক্তি। আমার উন্নতি হচ্ছে, আমার ধারণা। আমার জন্য অনেকে তাহাজ্জুতের নামাজের পর দোয়া করেছেন, নামাজ পড়েছেন। আমি এই ভালোবাসার কারণেই টিকে আছি। আমি যাতে সামগ্রিকভাবে কাজগুলো করতে পারি, দেশবাসীর কাছে সেই দোয়া চাই।’

জাফরুল্লাহ চৌধুরীর প্রত্যাশা, দুই নেত্রী বাংলাদেশের জন্য কাজ করবেন।

গত রোববার থেকে করোনায় আক্রান্ত হন জাফরুল্লাহ চৌধুরী। আজ তার শরীর উন্নতির দিকে বলে জানান তিনি। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়া তার খোঁজ নেন। মঙ্গলবার গণস্বাস্থ্য নগর হাসপাতালে ডায়ালাইসিস করিয়েছেন তিনি।

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...