প্রকাশিত: ২৫/০৭/২০১৭ ৪:৩২ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:১৬ পিএম

আবুল আলী, টেকনাফ::
কক্সবাজার টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ধরে পানি নেই। স্বাস্থ্য কমপে¬ক্সের কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিকল্প ব্যবস্থায় পানি সরবরাহ করতেও পারেনি। পানি না থাকায় ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনেরা।
বিকাল সাড়ে ৩ টার দিকে শিশু ওয়ার্ডে গিয়ে দেখা যায়, বাথরুমের ভেতর থেকে উৎকট গন্ধ বের হচ্ছে। বাইরে লোকজন নাক-মুখ চেপে আছেন। প্রসাব-পায়খানা করতে কত যে কষ্ট। এত বড় একটা স্বাস্থ্য কমপে¬øক্সে বিকল্প কোনো পানির ব্যবস্থাও নেই। রোগীর স্বজনেরা পানির বোতল, জার নিয়ে বাইরে থেকে পানি নিয়ে আসছেন।
টেকনাফ সদর ইউনিয়নে ডেইল পাড়া এলাকার মোঃ রফিক বললেন, অসুস্থ ভাতিজিকে দুইজন ধরে স্বাস্থ্য কমপে¬øক্সে ভর্তি করেছি । দুইদিন ধরে পানি নাই। বাথরুম করতে যাইব পানি নাই। প্রসাব-পায়খানা করতে কষ্ট। বাহির থেকে দুই লিটার পানি কিনে এনে ব্যবহার করা হচ্ছে। খাওয়ার পানি না হয় কিনলাম, কিন্তু বাথরুমে পানি কিভাবে কিনব, আমাদের কিনার মত ক্ষমতা নাই গরিব মানুষের।
উপজেলা স্বাস্থ্য কমপে¬øক্সের (ভারপ্রাপ্ত কর্মকর্তা) পরিচালক ডাঃ এনাম বলেন, বিদ্যৎ না থাকার কারণে একদিন ধরে পানি নাই। তা ছাড়া বিদ্যৎ থাকবে না যে সেটা স্বাস্থ্য কমপ্লে¬ক্সের বরাবর আগে কোন নোটিশ দেই নাই। রাতে পানি দেওয়া হলেও রোগী বেশি তাই পানি তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। অন্য দিকে সারাদিন বিদ্যৎ ও ছিল না।

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...