উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ২৪/০১/২০২৪ ৬:৫২ পিএম , আপডেট: ২৪/০১/২০২৪ ৬:৫২ পিএম
ছবি/ প্রতীকী

কক্সবাজারের টেকনাফের সাবরাং পেন্ডেলপাড়া এলাকায় দুলাভাই ছুরিকাঘাত করে শ্যালক নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের লাশ উদ্ধার ও জনতার সহায়তায় ঘাতককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ জানুয়ারি) সকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড পেন্ডেলপাড়ার ঘাতকের উঠানে এ হত্যার ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের পেন্ডেল পাড়া এলাকায় পাশাপাশি বসতঘরে বসবাস করে আসছিল পরস্পর শালা-দুলাভাই। কিছুদিন আগে ঘাতক জাফর আহমদের স্ত্রী লায়লা বেগম ছুরিকাঘাতে নিহত শাহ আলমের স্ত্রীকে ২ কেজি চাল ধার দেয়।

বুধবার সকালে জাফর আহমদের স্ত্রী শাহ আলমের স্ত্রীর কাছে সেই ২ কেজি চাল ফেরত চায়। চাল দেওয়া না দেওয়া নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

কথা কাটাকাটির এক পর্যায়ে শাহ আলম এবং দুলাভাই জাফর আহমদ নিজ নিজ ঘর থেকে বের হয়ে ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। প্রথমে শ্যালক দুলাইভাইকে লাঠি দিয়ে বারি মারে। পরে দুলাভাই জাফর আহমদ দৌড়ে ঘর থেকে একটি ছুরি এনে শাহ আলমের পেটে ঘাই মেরে শ্যালককে আঘাত করলে সে রক্তাক্ত অবস্থায় পড়ে যায়।

তাৎক্ষণিক পরিবারের লোকজন শাহ আলমকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।

পরবর্তীতে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক মৃত সোলতান আহমেদের ছেলে ভিকটিম শাহ আলম (২৮)’কে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত সহ প্রয়োজনীয় কাযক্রম গ্রহণ করেন। এ ঘটনায় জনতার সহায়তায় জড়িত আসামি ঘাতক জাফর আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক আছে। সার্বিক বিষয়ে নজরদারি অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

 

দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার, সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে। দুর্যোগ মোকাবিলায় ...

রাজাপালং ভেঙে হচ্ছে ‘উয়ালাপালং’ ইউনিয়ন, গণশুনানির বিজ্ঞপ্তি প্রকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়ন বিভক্ত করে ‘উয়ালাপালং’ নামে নতুন একটি ইউনিয়ন গঠনের উদ্যোগ নিয়েছে ...

টেকনাফে ইউনিয়ন বিভক্তি নিয়ে জনমনে বিভ্রান্তি; নেতৃত্বের দ্বন্ধে বাড়বে জন ভোগান্তি

কক্সবাজারের টেকনাফে নতুনভাবে কয়েকটি ইউনিয়ন করার প্রক্রিয়া চলছে বলে জানাগেছে। নাগরিক সেবা ত্বরান্বিত করতে উপজেলার ...

কক্সবাজারে বন্যা কবলিত বন্ধুর খোঁজ নিতে যাচ্ছিলেন, পথে প্রাণ গেল বন্ধুর

কক্সবাজারের পেকুয়ায় বন্যা ক্ষতিগ্রস্ত বন্ধুর খোঁজ নিতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. মানিক উদ্দিন নাহিদ ...

কক্সবাজারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে ইয়াবা পাচার, আটক ৩

মাদক পাচারে ব্যবহৃত একটি প্রাইভেট কারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে সন্দেহ এড়ানোর চেষ্টা করা হয়েছিল ...