প্রকাশিত: ২৪/০৬/২০১৮ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:৩৫ এএম

ডেস্ক রিপোর্ট::
চট্টগ্রামে পর্যটন করপোরেশনের মোটেল-সৈকত থেকে দুইশোর বেশি জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে নগরীর স্টেশন রোডে এই মোটেলটিতে অভিযান চালালো হয়।

পুলিশ জানিয়েছে, সেখানে কোন অনুমতি ছাড়াই ছাত্রশিবিরের উদ্যোগে জমায়েত হয়েছিলো তারা। আটকদের মধ্যে নগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেলসহ নানা পযায়ের নেতাকর্মীরা রয়েছেন।

তাদের বেশ কজনের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বৈঠকে তারা সরকারবিরোধী প্রচারণা চালাচ্ছিলো বলে ধারণা পুলিশের।

পাঠকের মতামত

Single Page Footer