ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৩/০২/২০২৩ ৭:২৮ এএম

আবদুল মালেক সিকদার, রামু:
দীর্ঘ ৬ বছর ভালবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন রামুর তরুণ তরুণী মোহাম্মদ হেলাল ও আয়েশা ছিদ্দিকা।
৮ ফেব্রুয়ারি ২০২৩ ইংরেজি জীবনসঙ্গী হিসেবে আয়েশা সিদ্দিকাকে বরণ করে ঘরে তোলেন মোহাম্মদ হেলাল।
হেলাল রামু ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসেরচর চর পাড়া এলাকার মোহাম্মদ মুফিজের ছোট ছেলে।
আয়েশা সিদ্দিকা একই ইউনিয়নের পশ্চিম মেরুংলোয়া গ্রামের ছুরত আলম সওদাগরের মেয়ে।
ছেলের পরিবার মান অভিমান ভূলে সন্তানের সুখের আশায় পুত্রবধুকে ঘরে তুলে। ৬ লক্ষ টাকার দেনমোহর ধার্য করে ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিবাহ হয়।

বিয়ের ব্যাপারে হেলাল ও আয়েশা সিদ্দিকা বলেন, আমরা একে অপরকে বন্ধুত্বের পরিচয়ে দীর্ঘদিন ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমরা সবার দোয়া চাই।
আয়েশা সিদ্দিকা এই প্রতিবেদক কে বলেন আমারা একে অপরকে বন্ধুত্বের পরিচয়ে দীর্ঘদিন ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমি স্বামীর ঘরে দাম্পত্য জীবনে সুখে আছি, আমার পিতা মাতা আমাকে অন্যত্রে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছিল , তা আমি মেনে নি নাই, আমি প্রাপ্তবয়স্ক । আমি বাংলাদেশের আইন মেনে বুঝে শুনে ভালোবাসার মানুষের কাছে সেচ্ছায় চলে আসি এবং
বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আমাকে জোর করে হেলাল নিয়ে আসে নাই। আমার পিতা মাতা আত্মীয়স্বজন সবার কাছে দোয়া চাই। আমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন কে অহেতুক হয়রানি না করার জন্য আমার পিতা মাতা ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ রইল।

পাঠকের মতামত

স্ত্রীর লাশ বাড়িতে রেখে মসজিদে গেলেন আজান দিতে, নামাজরত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু

জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তুলারামপুর ইউনিয়নের সন্তান শিহাবুর রহমান শিহাব জানান, মালিডাঙ্গা গ্রামের রোমান মোল্যার ...

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...