মোঃ আরাফাত সানি, টেকনাফ প্রতিনিধি।
প্রকাশিত: ১০/০৯/২০২২ ৯:৩৪ এএম

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ প্রায় ১ যুগ পর বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল ২০২২ ইং আগামী ১১ সেপ্টেম্বর টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

এই সম্মেলনকে ঘিরে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের মধ্যে সাজ সাজ রপ পড়ে গেছে। আওয়ামী লীগের প্রবীন-নবীন নেতা-কর্মিরা জানান, দীর্ঘ বছর পর এই সম্মেলন হতে যাচ্ছে।এতে তৃনমুল পর্যায়ের নেতা কর্মি হতে আরম্ভ করে উপজেলা পর্যায়ের নেতাদের প্রতিফলন ঘটবে।

এ ছাড়া এ সম্মেলনে জাতীয় ও জেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারা বক্তব্য রাখবেন। সম্মেলন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন হয় তার জন্য জেলা ও উপজেলা পর্য্যায়ের নেতাদের ঘুম হারাম হয়ে পড়েছে। টেকনাফ উপজেলা আওয়ামী লীগ সুত্রে জানা যায়, এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সংসদের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এম,পি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রিয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি। কেন্দ্রিয় সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা ও কার্য নির্বাহী সংসদের উপ প্রচার- প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

উদ্ভোধন করবেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট ফরিদুল আলম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মোঃ মুজিবুর রহমান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজা শাহ আলম চৌধুরী, উখিয়া টেকনাফ আসনের জাতীয় সংসদ সদস্য শাহীন আকতার, আশেক উল্লাহ রফিক এম,পি, মহেশখালি-কুতুব দিয়া আসন, জেলা আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট রনজিত দাশ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক এইচ এম ইউনুছ বাঙ্গালী, সভাপতিত্ব করবেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার জাহিদ হোসেন, সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় থাকবেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বশর।

পাঠকের মতামত

ইয়াবা কারবার, অপহরণ ও আধিপত্য বিস্তারে রক্তক্ষয়ী সংঘর্ষে আতঙ্কে উখিয়া-টেকনাফ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সংঘবদ্ধ অপরাধ, সশস্ত্র তৎপরতা ও অপহরণ বেড়ে যাওয়ায় স্থানীয়দের ...

টেকনাফের ‘জাফর চেয়ারম্যান’ দুনীর্তির দায়ে ৭ বছরের সাজা নিয়ে কারাগারে

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ...

অপহরণ-সন্ত্রাসে জনশূন্য জুম্মাপাড়া, আতঙ্কে ঘরছাড়া ২০০ পরিবার

রহমত উল্লাহ • কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জুম্মাপাড়া এলাকার বাসিন্দাদের মধ্যে অপহরণ আতঙ্ক বিরাজ ...

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণের উদ্যোগে প্রশাসনিক প্রক্রিয়া শুরু

কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ...
Single Page Footer