ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০৮/২০২৩ ৬:২৭ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের বাজারে ডিমের দাম যখন কমবে, তখন ডিম সেদ্ধ করে ফ্রিজে রেখে দেবেন। তাহলে বহুদিন ভালো থাকবে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী। দক্ষিণ আফ্রিকা সফর ও ব্রিকস সফরে যোগদান সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, দেশে একটা শ্রেণি আছে যারা সিন্ডিকেট করে ব্যবসা করে। যখনই তারা আর্টিফিশিয়ালি দাম বাড়ায় আমরা তখন আমদানি করি, বিকল্প ব্যবস্থা করি যাতে তারা বাধ্য হয় দাম কমাতে।

ব্রিকস ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, প্রথমবারেই ব্রিকসের সদস্যপদ পাওয়ার চেষ্টা করেনি বাংলাদেশ। আমি দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের আমন্ত্রণে ব্রিকস সম্মেলনে যোগ দিয়েছি। এবার তারা কিছু সদস্য নেবে সেটাও আমরা জানতাম। এ বিষয়ে আমাদের মতামত চাইলো। আমরা মতামত দিয়েছে। কিন্তু সদস্য হওয়ার চেষ্টা করিনি।

প্রধানমন্ত্রী বলেন, তারা আমাদের আগে থেকেই জানিয়েছেন, তারা ধাপে ধাপে নেবেন। পরে সদস্য সংখ্যা বাড়াবেন। আমরা জোর দিয়েছি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বিষয়ে।

তিনি আরও বলেন, ব্রিকসে নিলে আমরা খুব খুশি কিন্তু প্রথমবারেই আমরা ব্রিকসের সদস্যপদ পাবো এ রকম কোন চিন্তা বা ওইভাবে চেষ্টাওে করিনি বা কাউকে বলিও নাই।

প্রধানমন্ত্রী বলেন, আমার সঙ্গে বেশ কয়েকজন রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা হয়েছে ও সাক্ষাৎ হয়েছে। আমরা কিন্তু কাউকে বলতে যাই নি আমাদের এখনি সদস্য করেন।

ড. মুহাম্মদ ইউনূসের মামলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মামলা নিয়ে আমি আলোচনা করি না, কেননা এটা সাব জুডিস। যেখানে এটা সাব জুডিস হিসেবে নিজের দেশেই গণ্য করা হয়। সেখানে বাহির থেকে বিবৃতি এনে মামলা প্রত্যাহার করার জন্য বলা, আমি কে মামলা প্রত্যাহার করার?

আত্মসম্মান না থাকায় নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পর্যায়ে বিবৃতি ভিক্ষা করছেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, দুর্নীতি খুঁজে বেড়াচ্ছেন, দুর্নীতির বিরুদ্ধে অভিযান করতে বলেছেন কিন্তু দুর্নীতিবাজ পছন্দের লোক হলে আবার এগুলো নিয়ে কথা আসছে। কেন? আইন তো তার নিজস্ব গতিতে চলবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের সঞ্চালনায় মন্ত্রিপরিষদ সদস্য, আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিরা এতে অংশ নেন

পাঠকের মতামত

‘বিএনপির অতীতের সাফল্য রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন উদ্যোগের অনুপ্রেরণা’

রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত বিপুলসংখ্যক রোহিঙ্গাকে অতীতে ...

অপারেশন ক্লিন হার্টের মতো বিশেষ অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সরকারের ‘অপারেশন ক্লিন হার্ট’-এর মতো কোনো বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে কানাডার সহযোগিতা চান প্রধানমন্ত্রী

বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং কৌশলগত অংশীদারত্বের নতুন সম্ভাবনা নিয়ে ...

রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন ‘অবশ্যই সম্ভব’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ...

স্বরাষ্ট্রমন্ত্রীরোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ি এলাকায় অপহরণসহ বিভিন্ন অপরাধ ঠেকাতে দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ...

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাপ্তিও হতে হবে সেখানেই: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, তাই এর সমাধানও সেখানেই হতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক ...