প্রকাশিত: ২৪/০৩/২০২২ ২:৪৮ পিএম

কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন

আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন,যারা দলের পদ বিক্রি করে তারা পতিতা ব্যবসায়ীদের চেয়ে নিকৃষ্ট। পদ বিক্রিকারীদদের স্থান দলে হবে না।
বৃহস্পতিবার (২৪মার্চ) কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অধিবেশনে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, কক্সবাজার অনেক উর্বর এলাকা। এখানে হাত বাড়ালে টাকার হাতছানি। পকেটে নিয়ে খুচরা বিক্রি করলেও অনেক টাকা মিলে। বিশেষ ব্যবসাও করতে পারবেন। কিন্তু কোনোভাবেই দলের পদ বিক্রি করবেন না। রাজনীতি বিক্রি করে টাকা কামাই করবেন না।

টকশোর সমালোনা করে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, রাজনৈতিক সংস্কৃতি ধ্বংস ও রাজনীতিবাদদের চরিত্র হনন করার জন্য টকশোর সূচনা করেছে। একটি বেকার গোষ্ঠী এটি করছে। আর সেখানে বেকারদের আড্ডা বসে। আমিও না বুঝে প্রথম দিকে এসব টকশোতে বসে বেকারদের সাথে আড্ডা মারতাম।

কক্সবাজার পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ত্রি-বার্ষিক সম্মেলন অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ অতিথি কেন্দ্রীয় ধর্মবিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তফা, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। এছাড়াও স্থানীয় সংসদ সদস্যবৃন্দ ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৩ সালের ৩০ জানুয়ারি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অধিবেশন হয়েছিলো। দীর্ঘ ৯ বছর পর আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সি ভয়েস

পাঠকের মতামত

 

ইষ্ট বেকারের জ্যাম-ফিল্ড ব্রেডে স্বাস্থ্যঝুঁকি, বিক্রি বন্ধের নির্দেশ

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ ব্যবহারের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানের তিন ধরনের খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের ...

আর্জেন্টিনার জয়োল্লাসের ভিডিও করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শিক্ষার্থীর মৃত্যু

বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল দলের জয়ে আনন্দ মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে নেত্রকোনায় একটি ভবনের ছাদে ...

জরুরি ত্রাণ সহায়তা নিয়ে কক্সবাজারের বন্যাদুর্গতদের পাশে আইআরসি

কক্সবাজারে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় এগিয়ে এসেছে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)। আইআরসির পক্ষ থেকে কক্সবাজারের ...

রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অভিযোগ ইউপি চেয়ারম্যানসহ ৩ সদস্যকে সাময়িক বরখাস্ত

রোহিঙ্গাদের বাংলাদেশি পরিচয়ে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে ভুয়া নাগরিক সনদ ও রোহিঙ্গা নন’ মর্মে প্রত্যয়নপত্র ...