উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৮/১১/২০২২ ৭:৫৩ এএম

কক্সবাজারের টেকনাফের আত্মস্বীকৃত ১০১ জন ইয়াবা কারবারির মধ্যে দণ্ডপ্রাপ্ত ১৪ জন গতকাল রবিবার জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন। দণ্ডপ্রাপ্ত অপর তিনজনের বিষয়ে অন্যান্য তথ্য জানার জন্য মুক্তি বিলম্বিত হচ্ছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন।

কক্সবাজার জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. শাহ আলম খান রবিবার রাতে জানিয়েছেন, গত বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাদক আইনে ১০১ জন আত্মস্বীকৃত ইয়াবা কারবারিকে দেড় বছরের কারাদণ্ডাদেশ, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের দণ্ডাদেশ প্রদান করেন। ২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি ১০২ জন ইয়াবা কারবারি ৩ লাখ ইয়াবা, ৩০টি দেশীয় তৈরি বন্দুক ও ৭০ রাউন্ড গুলিসহ স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আত্মসমর্পণ করেছিলেন।
পরে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে ২টি মামলা দায়ের করে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। কারাগারে থাকা অবস্থায় একজন কারবারি মারা যান। অপর ১০১ জনের বিরুদ্ধে গত ফেব্রুয়ারি মাস থেকে মামলা দুটির বিচার শুরু হয়। এ সময় সকল ইয়াবা কারবারি জামিনে ছিলেন। গত ১৫ নভেম্বর মামলার ধার্য দিনে জামিনে থাকা ১০১ জন ইয়াবা কারবারির মধ্যে মাত্র ১৭ জন আদালতে উপস্তিত ছিলেন। বাকি ৮৪ জন কারবারি সাজার ভয়ে আত্মগোপনে চলে যান।

গত বুধবার জেলা ও দায়রা জজ ১০১ জন ইয়াবা কারবারির প্রত্যেককে দেড় বছর করে কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের দণ্ড প্রদান করেন। জেল সুপার জানান, ইতিমধ্যে দণ্ডিত ইয়াবা কারবারিরা দেড় বছরের চেয়েও বেশি দিন কারাগারে বন্দিজীবন কাটিয়েছেন। এজন্য জরিমানার টাকা আদায় সাপেক্ষে তাদের মুক্তি দেওয়া হয়। দণ্ডিত অপর ৮৪ জন এখনো আদালতে আত্মসমর্পণ না করে বাইরেই রয়েছেন।

পাঠকের মতামত

কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড, মাভাবিপ্রবি শিক্ষার্থীসহ পরিবারের ৪ জন নিখোঁজ

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার ...

চকরিয়ায় থামে না ঢাকাগামী ট্রেন, দুর্ভোগে ২০ লাখ মানুষ আরও কয়েক

চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে চলাচলকারী ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চকরিয়া স্টেশনে থামে না। ফলে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরীসহ আশপাশের ...

সাংবাদিক হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা উপকূলীয় সাংবাদিক ফোরামের

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে হয়রানি ও বাধার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়েছে কক্সবাজার ...

পোড়া রিসোর্টে স্ত্রীকে জড়িয়ে, কোলে সন্তান নিয়ে স্বামীর হৃদয়বিদারক দৃশ্য

কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর উদ্ধার করা মরদেহগুলোর মধ্যে একটি মরদেহের পাশে পাওয়া ...

ইনানীতে রিসোর্টে আগুন: মালিক ও ম্যানেজারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

কক্সবাজারের উখিয়ার ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ পর্যটকের মৃত্যুর ঘটনায় চারজনের নাম ...