ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৮/০৬/২০২৩ ৮:০১ এএম

দক্ষিণ চট্টগ্রামের শতাধিক গ্রামে বুধবার (২৮ জুন) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জানা যায়, জেলার সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরীফের অনুসারীরা হানাফি মাজহাবের অনুসরণে হজের পরের দিন ঈদুল আজহা পালন করে থাকেন। দরবার শরীফের অনুসারীরা প্রায় ২০০ বছর পূর্ব হতে এ নিয়মে ঈদ উদযাপন করে আসছেন।

মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে বিগত ২০০ বছর ধরে ইয়াউমুল আরাফাহ বা পবিত্র হজের পরের দিন ঈদুল আজহা পালন করে আসছি। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ হতে চাঁদের অবস্থান এবং হজ পালনের খবর সচিত্র দেখে বুধবার ঈদুল আজহা উদযাপন করা হবে।’

দরবার সূত্রে জানা যায়, সাতকানিয়ার মির্জাখীল দরবার শরীফের খানকাহ মাঠে বুধবার সকাল সাড়ে ৯টায় ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে। হজরত ইমামুল আরেফিন ড. মৌলানা মুহাম্মদ মকছুদুর রহমান নামাজে ইমামতি করবেন।

পাঠকের মতামত

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...

দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া শিহাব পেলো গোল্ডেন এ প্লাস

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দুইদিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিহাব নামে ...

কক্সবাজারে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

কক্সবাজারের চকরিয়ায় বেপরোয়া গতির ডাম্পট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিজানুর রহমান (২৫) নামের এক ছাত্রদল ...
Single Page Footer