প্রকাশিত: ২৯/০১/২০২২ ৫:৩১ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। শনিবার ২৯ জানুয়ারি দুপুর পৌনে একটার দিকে টেকনাফ জাদিমুড়া এলাকার রোহিঙ্গা ক্যাম্প-২৭ পরিদর্শন করেন তিনি।

১৬, এপিবিএন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি ক্যাম্পের সি/৯ ব্লকে এনজিও সংস্থা খ্রিষ্টান এইড কর্তৃক নির্মিত একটি পুকুরের চার পার্শ্বের ইটের সলিং দ্বারা নির্মিত রাস্তা ও পুকুরের গাইড ওয়াল নির্মান কাজ পরিদর্শন করেন৷ এসময় প্রতিমন্ত্রীর সাথে ক্যাম্প-২৭ ও নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প এর সিআইসিদ্বয়, নয়পাড়া ও জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের ক্যাম্প কমান্ডারগন, খ্রিষ্টান এইড সংস্থার সদস্য এবং অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন৷

তিনি সফরকালে ১৬, এপিবিএন-এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন। একইদিন দুপুর দেড়টার দিকে পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জাদিমুড়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প ত্যাগ করেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে

পাঠকের মতামত

টেকনাফে মাদক গডফাদারদের ১৮২ কোটি টাকার অবৈধ সম্পদ ক্রোকের প্রক্রিয়া,তালিকায় আছে যারা

মাদক কারবারের মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গড়া ১১৬ জন গডফাদারের ১৮২ কোটি টাকার সম্পদ ক্রোকের ...

১৫ আগস্ট ঘিরে খিচুড়ি রান্নার অভিযোগে ইউপি চেয়ারম্যানসহ দুই ভাই গ্রেপ্তার

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সহ-সভাপতি সোহেল রানা পবন ...
Single Page Footer