প্রকাশিত: ২৮/০৩/২০২২ ২:২৯ পিএম

এইচ.কে রফিক উদ্দিনঃ
উখিয়া উপজেলার পালংখালীর থাইংখালীতে সাবেক মেম্বার জয়নাল এর নেতৃত্বে একটি বালি ও পাহাড় খেকো সিন্ডিকেট দীর্ঘদিন ধরে পরিবেশ ধ্বংস করে বনভূমি থেকে অবৈধভাবে বালি উত্তোলন ও পাহাড় কেটে মাটি বিক্রি করে আসছে।

প্রায় সময় বনবিভাগ অভিযান চালিয়ে মাটি ভর্তি গাড়ি জব্দ সহ অবৈধ স্হাপনা উচ্ছেদ করে মামলা দিয়ে আসছে।তারপরও সাবেক মেম্বার জয়নাল সিন্ডিকেট সংশ্লিষ্ট প্রশাসনের অগোচরে বালি উত্তোলন সহ পাহাড় কাটা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় আজ (২৮ মার্চ)সকাল ১১টার দিকে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের থাইংখালী বিট গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তেলখোলা এলাকায় অভিযান চালিয়ে পাহাড় কেটে ডাম্পারে করে মাটি পাচারকালে মাটি ভর্তি একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে।জব্দকৃত ডাম্পার গাড়িটি সাবেক মেম্বার জয়নালের।

অভিযানে পরিচালনা করেন থাইংখালী বিট কর্মকর্তা মোঃ রাকিব হোসাইন রাজু,সাথে ছিলেন থাইংখালী বিটের স্টাফগন।

থাইংখালী বিট কর্মকর্তা মোঃ রাকিব হোসাইন রাজু অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন,অভিযানে একটি মাটি ভর্তি ডাম্পার জব্দ করা হয়েছে,জড়িতদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

পাঠকের মতামত

উখিয়ায় জমি দখলের চেষ্টা, ভুক্তভোগীকে ‘মাদক কারবারি’ বানিয়ে অপপ্রচারের অভিযোগ

কক্সবাজারের উখিয়ায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত ...

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ...

দুই রোহিঙ্গার এনআইডি তৈরিবিএনপি নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

নেত্রকোনার কলমাকান্দায় দুই রোহিঙ্গা নাগরিকের এনআইডি তৈরির অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিছুর ...

তাজমিন হত্যা: অটোচালক সুমনকে ধরতে অভিযান, আটক ২

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাচালক সুমনকে গ্রেপ্তারে অভিযান ...